fbpx
হোম রাজনীতি বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে
বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে

বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে

0

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন, রাজশাহীর আজকের এই বিশাল সমাবেশ পণ্ডু করতে প্রশাসনের ব্যক্তিরা নানা অপকৌশল চালিয়েছিল।

তিনি সরকারের উদ্দেশে হুঁসিয়ারি উচ্চারণ করে বলেন, গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়া প্রয়োজন। কিন্তু সুচিকিৎসার অভাবে তার অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটলে পরিস্থিতি শান্ত রাখতে পারবো না। আমরা অতীতে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। বেগম জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার জন্যও আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে তার সুচিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *