fbpx
হোম ২০২৫ ডিসেম্বর

দল ব্যবস্থা নিলেও নির্বাচন করব: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি। এও বলেছেন,...বিস্তারিত

জানুয়ারিতে সাংবাদিকদের মহাসম্মেলন, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বরেণ্য নাগরিক, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা। এ হামলার প্রতিবাদে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আগামী জানুয়ারি মাসে সারাদেশে সাংবাদিকদের নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব...বিস্তারিত

দেশে ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত

সংগীতে চল্লিশ বছরের পথচলায় কিছুদিন ধরে বিদেশের মাটিতে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছিল ব্যান্ড ‘ওয়ারফেজ’। কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে এবার যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে কনসার্ট করার জন্য অনুমতি না পাওয়ায় হঠাৎ এই সফর স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়ারফেজ। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফেইসবুকে একটি বিবৃতি জেলায়...বিস্তারিত

দেশে ফিরলে তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা...বিস্তারিত

হাদি হত্যাকারীদের নামে ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছে রাশেদ প্রধান

শরীফ ওসমান হাদির হত্যার পিছনে দায়ীদের ছবিসহ ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।আজ ২২ ডিসেম্বর দুপুর ৩ টায় পল্টন বক্স কালভার্ট রোডে (যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়) ঘৃণা স্তম্ভ উদ্বোধন করে রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেফতার করতে...বিস্তারিত

বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য জীবন দেওয়ার এমন দৃষ্টান্ত বিশ্বে সত্যিই বিরল

গত বছরের জুলাই–আগস্টে রচিত ইতিহাস ছিল অভাবিত ও অনন্য। বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য জীবন দেওয়ার এমন দৃষ্টান্ত বিশ্বে সত্যিই বিরল। এই আত্মত্যাগ আবারও প্রমাণ করেছে, এদেশে ছাত্রসমাজ আজও সবচেয়ে প্রাসঙ্গিক ও শক্তিশালী শক্তি, যাদের ওপর মানুষের গভীর আশা ও প্রত্যাশা ন্যস্ত। শহীদ শরিফ ওসমান হাদির মতো সাহসী তরুণদের আমাদের আরও প্রয়োজন, যারা...বিস্তারিত

হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “হিন্দুস্তানের আধিপত্যবাদ ও আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে এসেছিলাম। অতীতে একাধিকবার মিছিল নিয়ে আসায় পুলিশ আটকে দিয়েছিল। তাই এবার দেশের মানুষের পক্ষ থেকে একা এসেছি; সাথে ছিল ভারতীয় দূতাবাসে দেওয়ার জন্য রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক, কালো গোলাপ। তবুও পুলিশ দিয়ে আটকে দেওয়া...বিস্তারিত

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি

আজ, মোহাম্মদ ফজলে রাব্বী-কে আহবায়ক ও তানভীর ইসলাম স্বাধীন-কে সদস্য সচিব করে নাগরিক ছাত্র ঐক্যের ৪১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। নিম্নে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি দেওয়া হলো- আহবায়ক : ফজলে রাব্বী সিনিয়র যুগ্ম আহবায়ক : গোলাম মোস্তাফা (রেজা) যুগ্ম আহবায়ক : বদরুল ইসলাম জামিল যুগ্ম আহবায়ক : আল মুস্তাকিম যুগ্ম আহবায়ক :...বিস্তারিত

মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়

বাংলাদেশের বিনোদন তথা চলচ্চিত্র অঙ্গনে এমন কিছু নাম আছে যাদের পরিচয় কেবল পর্দার নায়ক বা নির্মাতা হিসেবে সীমাবদ্ধ নয়। অস্ত্র হাতে দেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন তারা। যুদ্ধশেষে সেই সাহসী মানুষগুলো ফিরে এসেছিলেন সংস্কৃতির মাঠে। তাদের হাতেই গড়ে উঠেছিল স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শক্ত ভিত। তাদের নিয়েই আজকের আয়োজন।...বিস্তারিত

পাকিস্তানের মতো এবার হিন্দুস্তানের বিরুদ্ধে জিততে হবে- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, নামকাওয়াস্তে স্বাধীনতা পেয়েছি কিন্তু সার্বভৌমত্ব পাই নাই। পাকিস্তান বাহিনীকে পরাজিত করে হিন্দুস্তানের করদ রাজ্যে পরিণত হয়েছিলাম। মুজিব থেকে হাসিনা, কোন সরকার আমাদের হিন্দুস্তানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা...বিস্তারিত

হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারকাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতোমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটি মামলার রায় ঘোষিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার...বিস্তারিত

একাত্তরে পাকিস্তান পরবর্তীতে হিন্দুস্তান বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করেছে- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, একাত্তর সালে পাকিস্তানি বাহিনী নিশ্চিত পরাজয় বুঝতে পেরে দেশের সূর্য সন্তানদের হত্যা করেছে। বাহাত্তর থেকে শুরু হয়েছে দেশীয় সংস্কৃতি হত্যা করে হিন্দুস্তানী সংস্কৃতিকে উত্তোলনের খেলা। মুজিব শাসনামলে জহির রায়হানকে গুম ও খুন করা হয়েছে। হাসিনা শাসনামলে বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখা হয়েছে। একাত্তরে পাকিস্তান আর একাত্তর...বিস্তারিত

শুনেছি হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে: মির্জা আব্বাস

টার্গেট কিলিংয়ের উদ্দেশে একটি দল ৭০ জনের তালিকা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমরা শুনলাম আপনারা ৭০ জনের নাকি লিস্ট করেছেন যে হত্যা করবেন। প্রায়ই আমরা ফোন পাই। আমার বহু নেতা-কর্মী ফোন পেয়েছে, (হুমকি দেওয়া হয়েছে) সাবধান হয়ে যান। আমরা বিএনপি সকল রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চাই,...বিস্তারিত

সোশ্যাল মিডিয়ায় চলচ্চিত্রশিল্পীদের নিয়ে বাড়ছে ‘ট্রল কালচার

ইন্টারনেট দুনিয়া এখন এক উন্মুক্ত মঞ্চ। এখানে কেউ সমালোচক, কেউ বিচারক, কেউ ট্রল গুরু। নেটিজেনরা মনে করছেন আধুনিকতার নামে এই ট্রল সংস্কৃতি চলচ্চিত্র ও চলচ্চিত্রকর্মীদের ক্ষতিগ্রস্ত করছে। নায়ক-নায়িকার লুক, উচ্চারণ-সব কিছুই মিমের খোরাক হয়ে ওঠে এখন। পুরোনো দিনের তারকাদের নানা কাজ নিয়ে নিয়মিত ট্রল হয় সামাজিক মাধ্যমে। এ নিয়ে প্রতিবেদন লিখেছেন সৈয়দ মেহেদী হাসান শুভ।...বিস্তারিত

প্রণয় ভার্মাকে তলবের পর ঢাকার উদ্বেগত্যাখ্যান. নয়াদিল্লির বিবৃতি

আসন্ন সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে গুরুতর উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলের দিকে হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তবে বাংলাদেশ যেসব বিষয়ে উদ্বেগ জানিয়েছে, সেসব বিষয় প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। আজ সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র...বিস্তারিত

সন্ত্রাসী দমনে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লুট হওয়া...বিস্তারিত

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস

ওসমান হাদির ওপর হামলাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি আরও বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাব—সেই প্রত্যাশা করি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার...বিস্তারিত

হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামি লীগ পুনর্বাসন হবে না- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ আমাদের সবার উপরে আক্রমণ। অগাস্ট মাসের ৫ তারিখ বাংলার পবিত্র মাটি থেকে হিন্দুস্তানি আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের পতন হয়েছে। হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামি লীগ পুনর্বাসন হবে না।রাশেদ প্রধান বলেন, এক আবু সাঈদ শহীদ হওয়ার পরে লক্ষ আবু সাঈদ...বিস্তারিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে আসছেন

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।...বিস্তারিত

‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেক এখনো ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ না করলেও তিনি এসব তথ্য জানান। ডা. জাহিদ হাসান বলেন,...বিস্তারিত