fbpx

কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজার মনিটরিংয়ে জোরালোভাবে নজর দিতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে বলেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, কিছু পণ্যে বাজারে জোগানের সমস্যা না থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা গেছে। এ জন্য প্রধানমন্ত্রী কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন।

কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব...বিস্তারিত

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দাবি

যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান। করিম খান বলেন, তারা উভয়ই ৭ অক্টোবর ২০২৩ থেকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ি। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিসির সদর দপ্তর। প্রতিষ্ঠানটি গত তিন বছর ধরে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্ত...বিস্তারিত

বঙ্গবন্ধু শান্তি পদক’ দেবে বাংলাদেশ, অর্থমূল্য কোটি টাকা

বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও অন্যান্য ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবে বাংলাদেশ সরকার। প্রতি ২ বছর পর একজন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংস্থাকে এ পুরস্কার দেওয়া হবে। এ লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা-২০২৪’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে...বিস্তারিত

রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার সম্পর্কে যা জানা যাচ্ছে

ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ছিল বেল ২১২। কপ্টারটি বয়স সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, এই মডেলটি কানাডার সামরিক বাহিনীর জন্য ১৯৬০ সালে তৈরি করা হয়েছিল। মনে করিয়ে দেওয়া যেতে পারে, ইরানে ১৯৭৯ সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়। পরবর্তী কয়েক দশক ধরে নিষেধাজ্ঞাগুলো চলমান।...বিস্তারিত

ইশরাকের নিঃশর্ত মুক্তি চান মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। রোববার (১৯ মে) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। আজ পল্টন থানায় করা মামলায় ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ইশরাককে কারাগারে পাঠানোর...বিস্তারিত

বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নাই: শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, এই মুহূর্তে শেখ হাসিনা উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার নেতৃত্ব, দায়িত্বশীলতা, গুণ, ধৈর্য তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আমাদের সবারই বিকল্প আছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। রোববার (১৯ মে) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত শোভযাত্রার প্রাক্কালে তিনি...বিস্তারিত

ইয়াবা দিয়ে ফাঁসিয়ে ঘুষ দাবি, কনস্টেবলকে আটকে ৯৯৯–এ ফোন

জয়পুরহাটের আক্কেলপুর থানার এক কনস্টেবল সাদাপোশাকে এক ব্যক্তির বাড়িতে যান। বাড়ির সদস্যদের অভিযোগ, ঘুষ নেওয়ার জন্য তিনি এসেছিলেন। তাকে আটকে রেখে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে ওই কনস্টেবলকে ছাড়িয়ে নেয় আর ঘুষ লেনদেনের একটি ভিডিও জোরপূর্বক মুছে দেয়। শনিবার (১৮ মে) আক্কেলপুর পৌরশহরের শ্রীকৃষ্টপুর মহল্লার মৃত সেকেন্দার আলীর বাড়িতে এ...বিস্তারিত

মিশা-ডিপজল দুজনেই মূর্খ: নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও তার রেশ রয়ে গেছে এখনও। বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে রিট করেন নিপুণ আক্তার। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। এরপরই শুরু হয় পক্ষে বিপক্ষে তর্কবিতর্ক। এ বিষয়ে নিপুণের বক্তব্য,...বিস্তারিত

ছেলের হয়ে ভোটারদের কাছে আবেগঘন আবেদন সোনিয়া গান্ধীর

ভারতে চলছে লোকসভা নির্বাচন। প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিন ধরে রায়বরেলি কেন্দ্রের কংগ্রেসের এমপি ছিলেন সোনিয়া গান্ধী। তবে ৭৭ বছর বয়সী এই নেত্রী জানিয়েছেন, তিনি বয়সজনিত কারণে ২০২৪ লোকসভা ভোট লড়ছেন না। এক সময় তার কেন্দ্র ছিল রায়বরেলি। এখানে এসে সোনিয়া বলেন, ‘আপনাদের কাছে নিজের ছেলেকে তুলে দিলাম। আপনারা যেমন আমাকে ভালোবেসেছেন, তেমনই রাহুলকেও নিজের...বিস্তারিত

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। দু’দিন ধরে তাকে ফোনে বা কোনো মাধ্যমে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার। এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী...বিস্তারিত

কালশী পুলিশ বক্সে আগুন দিয়েছে অটোরিকশা চালকরা

অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে এবার রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা। রোববার (১৯ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি...বিস্তারিত

ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। দেশের সংবিধান এটি নিশ্চিত করেছে। আদালতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাওয়ার জন্যই আসেন। আদালতের কর্তব্য হলো—সব নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করা। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান বিচারপতি এসব কথা বলেন। শনিবার (১৮ মে) প্রধান অতিথি হিসেবে...বিস্তারিত

‘বিশ্বের কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক তথ্য নিয়ে এত লুকোচুরি করে না’

সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বিশ্বের কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মতো তথ্য নয়ে এতো লুকোচুরি করে না। সব তথ্যই তারা ওয়েবসাইটে দিয়ে রাখে। আমাদের সেন্ট্রাল ব্যাংক অনেক তথ্যই ওয়েব সাইটে না দিয়ে গোপন রাখে। আর এ জন্য আমাদের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের অবাধ যাতায়াতের দরকার হয়। শনিবার (১৮ মে) ঢাকার এফডিসিতে ব্যাংক...বিস্তারিত

প্রভাবশালীদের ভয়ে পাঁচ মাস বাড়ি ছাড়া ৬ পরিবার

জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের পর থেকে প্রভাবশালী প্রতিপক্ষের ভয়ে পাঁচ মাস ধরে বাড়ি ছাড়া আছেন ছয় পরিবারের ২৬ সদস্য। ভুক্তভোগী পরিবারগুলো রাজনৈতিক নেতা-কর্মীদের কাছে ধর্না দিয়ে সমাধান আসেনি। প্রতিকার মেলেনি থানায় অভিযোগ দিয়েও। শনিবার (১৮ মে) দুপুরে বাধ্য হয়ে বাড়িতে ফেরার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গুরুদাসপুর পৌর সদরের খলিফা পাড়া মহল্লায় একটি বাড়িতে...বিস্তারিত

ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন। আজ শনিবার (১৮ মে) বিকালে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি। ডিবি সূত্রে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে গেছেন। এর আগে ৩ মে সকাল ১০টার...বিস্তারিত

সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে-এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভেতরে ডুকবেন কেন? শনিবার (১৮ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক...বিস্তারিত

রিকশাচালককে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সাভারে ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য র‌্যাকার চালক সোহেল রানার বিরুদ্ধে এক অটোরিকশাচালককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। খবরটি অন্যান্য রিকশাচালকেরা জানতে পেয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিচার দাবি করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শুক্রবার (১৭ মে) র‌্যাকার চালক সোহেল ও মোস্তফা সাভারের পাকিজা এলাকায় দায়িত্ব পালনকালে এ...বিস্তারিত

বিএনপি পাকিস্তানের দোসর হয়ে জনগণকে শোষণ করত: আইনমন্ত্রী

বিএনপি পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ ও অত্যাচার করত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বিএনপির সময় ঋণখেলাপির পরিমাণ সবচেয়ে বেশি ছিল। শুক্রবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার বনগজ-কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিএনপি তাদের সরকারের আমলে যুদ্ধাপরাধী ও...বিস্তারিত

প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, চাচিসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এসএম আবু সাদাত কামাল (৫৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কিল-ঘুষি ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পুরাননগর গ্রামে ফকির বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কামাল ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জানা গেছে, জমি-সংক্রান্ত...বিস্তারিত

ভিসামুক্ত ভ্রমণ চুক্তি করছে ভারত- রাশিয়া

ভ্রমণকে আরও সহজ করতে একটি দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনায় বসবে ভারত ও রাশিয়া। আগামী জুনে অনুষ্ঠিতব্য এই আলোচনায় দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন একজন রুশ মন্ত্রী। দুই দেশ তাদের পর্যটন সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ও বিশেষ প্রকল্প বিভাগের পরিচালক নিকিতা...বিস্তারিত