fbpx
হোম অন্যান্য ‘হ্যাং আ উ ট’ ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যা ম্পা সে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা
‘হ্যাং আ উ ট’  ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যা ম্পা সে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

‘হ্যাং আ উ ট’ ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যা ম্পা সে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

0

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গাড়ি প্রবেশ সীমিত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষালয়টির প্রক্টর দপ্তর। ‘হ্যাংআউট’ ঠেকাতে ঢাবিতে গাড়ি প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘ক্যাম্পাসে সকালের দিকে শিক্ষার্থীরা ক্লাস করতে আসে এবং এখানে দুটি স্কুল ও কিছু ব্যাংক থাকায় সকালে দাপ্তরিক কাজেই মানুষ ক্যাম্পাসে আসে। কিন্তু বিকেলের দিকে হ্যাংআউটের উদ্দেশ্যেই ক্যাম্পাসে মানুষ বেশি আসে। সেটাকে নিয়ন্ত্রণ করার লক্ষেই এই সময় সীমা নির্ধারণ করা হয়েছে। এতে বিকেল বেলায় যে ভিড় দেখা যায়, সে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ বলা হয়, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।
‘শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে’ ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সাবেক শিক্ষার্থীদেরকে কার্ড করে দেওয়া হবে। এই প্রক্রিয়া চলমান রয়েছে।’
এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে গাড়ি প্রবেশ নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। প্রবেশপথগুলো হলো- শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *