fbpx
হোম জাতীয় হাতিরঝিলে একাধিক লাশ উদ্ধার
হাতিরঝিলে একাধিক লাশ উদ্ধার

হাতিরঝিলে একাধিক লাশ উদ্ধার

0

হাতিরঝিল থেকে একাধিক লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এসব লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে লেকের পাড়ে একটি লাশ তোলা হলে শত শত মানুষ ভিড় করে। যুবকের মাথায় ও বুকে গুলির আঘাত রয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে নাম লেখা রয়েছে বাপ্পি আহমেদ। পিতার নাম মো. সাহিদ আহমেদ। জন্মতারিখ ৩ জানুয়ারি, ১৯৮৬ সাল। ঠিকানা রয়েছে মিরপুর পল্লবীর সেকশন ১১, ব্লক–এ।
দ্ধারকারীদের একজন জানান, লাশটি দীর্ঘ সময় ধরে ভাসছিল। ভয়ে কেউ এগিয়ে আসছিল না। বিকেলে কয়েকজনকে নিয়ে লাশটি উদ্ধার করে পাড়ে রেখেছেন তারা। মিরপুরে নিহতের পরিবারের খোঁজে লোক পাঠানো হয়েছে। এ ছাড়া লেক ছাড়াও অন্য স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, মানুষের ভিড় দেখে লাশ দেখতে এসেছেন। এই যুবকের লাশ পচে ফুল উঠেছে। ধারণা করা হচ্ছে, গতকাল রোববার রাতে গুলিবিদ্ধ লাশটি হাতিরঝিল লেকে ফেলা হয়েছে।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *