সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) শিমরাইল মোড় সৌদি বাংলা মার্কেটের সামনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সমাবেশে বিশেষ বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও ত্যাগী নেতা দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, বাঙালি জাতি যখন দিশেহারা অবস্থায় ছিল, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। আজ ৪৭ বছর ধরে বিএনপি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
তিনি আরো বলেন, বিএনপি অসংখ্য জেল-জুলুম, নির্যাতন ও স্বৈরাচারী শাসকের নিপীড়ন সহ্য করেও রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ষড়যন্ত্রকারী মহল বারবার বিএনপিকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাইলেও তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয়ে তা প্রতিহত করেছেন।
নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গ টেনে দেলোয়ার হোসেন খোকন বলেন,
“অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের হাত ধরেই আমার রাজনীতির দীর্ঘ যাত্রা শুরু। আমাদের নেতা সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।”