সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ঐকমত্য কমিশন ও এনডিএমের বৈঠক
ড. আলী রিয়াজ-এর নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দল, জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনা করেন। আলোচনা শেষে মিডিয়া ব্রিফিংয়ে এই বক্তব্য রাখেন জননেতা ববি হাজ্জাজ
ববি হাজ্জাজ বলেন, ‘সাবেক কোনো প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা একটি বিশেষ উদ্দেশে করা হয়েছে বলে আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হতে পারিনি। প্রধানমন্ত্রীর মেয়াদ দুই টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি, একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। তবে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশকৃত এনসিসির গঠন প্রক্রিয়ার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত নই এবং প্রয়োজনে এনসিসির সব সদস্যের সম্মতিতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে পারেন বলে যে বিধান রাখা হয়েছে তার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করেছি