শেখ হাসিনার লুটপাটের চিত্র শিল্পকারখানা ধ্বংসের প্রতিচ্ছবি- শ্রমিক জাগপা
পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের বিগত পনের বছর ধরে ভারতকে খুশি রাখার মূল এজেন্ডা ছিলো বাংলাদেশের শিল্পখাতকে পর্যায়ক্রমে ধ্বংস করা এমন মন্তব্য করে শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল বলেছেন, শেখ হাসিনার লুটপাটের চিত্র শিল্পকারখানা ধ্বংসের বর্তমান প্রতিচ্ছবি শেখ হাসিনার আমলে কলকারখানার ধ্বংসযজ্ঞ থেকে এখনো বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে নাই। এখনো পতিত স্বৈরাচার হাসিনার দোসররা বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছে ভারতীয় ভাতাপ্রাপ্ত আমলারা। কখনো গার্মেন্টেস কারখানায় আগুন দিয়ে শিল্প ধ্বংস করেছে। আবার কখনো শ্রমিকদের আগুন দিয়ে পুড়ে কয়লা বানিয়েছে। যে ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিলো পোশাক উৎপাদনে বাংলাদেশ কে বিশ্বের কাছে অনিরাপদ রাষ্ট্র বানানো।
তিনি আরো বলেন, বিগত পনের বছর ধরে শেখ হাসিনার নির্দেশে যে সকল শ্রমিক হত্যা হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত শ্রমিক -জনতা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। একই সাথে পঙ্গুত্ববরন করা সকল শ্রমিকদের পুনর্বাসন করার দাবী জানাচ্ছি। আন্দোলনের নামে পরিবহনখাতে উসকানি দিয়ে শ্রমিদের আন্দোলনে নামানোর গভীর ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
আজ শনিবার (২ আগস্ট -২৫) সকাল ১১ টায় শ্রমিক জাগপা আয়োজিত বিজয়নগর ও পল্টন এলাকায় আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচী সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম, শ্রমিক নেতা কামরুল ইসলাম, রুবেল মিয়া, মাহবুব আলম প্রমুখ।