শরিয়ত বয়াতির ফাঁসি চেয়ে মানববন্ধন
ইসলাম এবং আলেমদের নিয়ে কটুক্তির অভিযোগে শরিয়ত বয়াতির ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে ধামরাই এলাকার সাধারণ মানুষেরা ।
গতকাল দুপুরে ধামরাই জয়পুরা বাসষ্ট্যান্ড ঢাকা আরিচা মহাসড়কে সর্বস্তরের জনগন ও আলেমদের উদ্যেগে বয়াতি শরিয়ত সরকার কর্তৃক ইসলাম ধর্মের নামে কটুক্তি, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা এবং আলেম ওলামাদের প্রতি বিষাদগার বক্তব্যের অভিযোগে ফাঁসি চেয়ে মানববন্ধন করেন । মানববন্ধনে ধামরাইয়ের আলেম সমাজসহ সাধারণ মানুষেরাও উপস্থিত ছিলেন ।
জানা যায়, গত ২৪ ডিসেম্বর ধামরাইয়ের রৌহারটেক হেলাল শাহর বাৎসরিক মিলন মেলায় পালা গানের অনুষ্ঠানে মির্জাপুর এলাকার বাউল শিল্পী বয়াতি শরিয়ত সরকার ইসলাম, আল্লাহ, নবী-রাসূল, পবিত্র কোরআন ও আলেম-ওলামাদের নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন । পরে তার বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে, উক্ত বিষয়ে অভিযোগ এনে মির্জাপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয় । পরে ঐ মামলায় পুলিশ শরিয়ত সরকারকে গ্রেপ্তার করেন ।