fbpx
হোম আন্তর্জাতিক লাদাখে একের পর এক উড়ছে চীনা ড্রোন !
লাদাখে একের পর এক উড়ছে চীনা ড্রোন !

লাদাখে একের পর এক উড়ছে চীনা ড্রোন !

0

চীন-ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের খবর প্রকাশ হলেও বাস্তবে লাদাখে যুদ্ধাবস্থা বিরাজ করছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

গালওয়ানে সেনা নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লাদাখে বিপুল পরিমাণ ভারতীয় ভূখণ্ড দখলে নিয়েছে চীনা সেনারা। ওই এলাকায় ঝাঁকে ঝাঁকে চীনের গোয়েন্দা ড্রোন উড়ছে বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার (২৭ জুন) এ খবর দিয়েছে।

ভারতীয় বাহিনীর গতিবিধির ওপর নজর রাখার জন্য কৌশলগত এসব ড্রোন উড়াচ্ছে চীনা সেনাবাহিনী (পিএলএ)। কখনো কখনো এসব ড্রোন সীমান্ত পেরিয়ে পূর্ব-লাদাখের ভারতীয় অংশেও ঢুকে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে ভারতের অন্তত চারটি গুরুত্বপূর্ণ এলাকার উপর শনাক্ত করা হয়েছে ড্রোন।

তবে ড্রোন নজরদারিতে পিছিয়ে নেই ভারতও। এজন্য ইসরায়েলে তৈরি বিশেষ ড্রোন ‘হেরন’ মোতায়েন করেছে ভারত। প্যানগং, গালওয়ান উপত্যকার পর দৌলত বেগ ওল্ডি (ডিবিও) সড়কের ওপর নজর দিয়েছে চীন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *