লক্ষ্মীপুর উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরামের নতুন নেতৃত্বে সামছুল আমীন, ফারুক ও রিয়াজ
সভাপতি সামছুল আমীন, সাধারণ সম্পাদক ফারুক, যুগ্ম সম্পাদক রিয়াজ
উদ্যম, ঐক্য ও উন্নয়নের অঙ্গীকারে গঠিত হলো লক্ষ্মীপুর সদর উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম (নফল)-এর নতুন কার্যনির্বাহী কমিটি।
গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমণ্ডি ক্লাব লিমিটেডের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম সামছুল আমিন, এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রিয়াজ।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ।
প্রধান নির্বাচন কমিশনার মো. ইসমাইল হোসেন-এর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত হয় নতুন কার্যনির্বাহী পরিষদ।
নবনির্বাচিত নেতৃত্ব-
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক অতিরিক্ত মহাপরিচালক এম সামছুল আমিন আর সাধারণ সম্পাদক হয়েছেন বিশিষ্ট সমাজসেবক আবুল হাসনাত ফারুক।
অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা-
সহ-সভাপতি: তাজুল ইসলাম পাটওয়ারী, মোফাজ্জল করিম, খালেকুজ্জামান চৌধুরী মিঠু, মনির হোসেন ও দেলোয়ার হোসেন।
যুগ্ম-সম্পাদক: তৌহিদুল ইসলাম রিয়াজ ও হামিদুর রহমান বাবু।
সাংগঠনিক সম্পাদক: ইদ্রিস ফারুকী; সহ-সাংগঠনিক সম্পাদক: জি এ সাজু।
অর্থ সম্পাদক: কামরুল আহসান
দপ্তর সম্পাদক: নাহিদ হোসাইন
সমাজকল্যাণ সম্পাদক: আবু তাহের
শিক্ষা, সাহিত্য ও প্রকাশন সম্পাদক: নাসির আহমেদ রুবেল
ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক: মো. রাশেদ
প্রচার সম্পাদক: আব্দুল কবীর ফারহান
স্বাস্থ্য সম্পাদক: আব্দুল হান্নান চৌধুরী
দুর্যোগ ও ত্রাণ সম্পাদক: মাহবুবুর রহমান
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আপন আহসান
নারী ও শিশু বিষয়ক সম্পাদক: সেলিনা ফেরদৌস
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন: আব্দুল মান্নান মিলন, মো. হোসাইন ভূইয়া (রতন), বেলায়েত হোসেন মিলন, তৌহির আহম্মেদ রিপন, রমিজুল ইসলাম তুষার, আবুল কাশেম মোহন, রাশেদ আলম হাওলাদার, মাহমুদুল হাসান (নিরব), সুমন ইসলাম, মো. সাদ্দাম ও আব্দুল্লাহ মো. হানজালা (শাহেদ)।
সভাপতির বক্তব্যে অঙ্গীকার-
সভাপতি এম সামছুল আমিন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,
> “সমাজের উন্নয়ন, সদস্যদের কল্যাণ ও নতুন প্রজন্মের ইতিবাচক চিন্তাচেতনা গড়ে তুলতে নফলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও গতিশীল, আধুনিক ও সেবামুখী হয়ে উঠবে।
সভাপতি শেষে সকল সদস্য ও শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সার্বিক সাফল্যের জন্য দোয়া কামনা করেন।