fbpx
হোম রাজনীতি রাজনীতি আমার কাছে ইবাদতের মত, দেশ ও জনগণের স্বার্থের বাইরে নিজস্ব কোন স্বার্থ নেই।
রাজনীতি আমার কাছে ইবাদতের মত, দেশ ও জনগণের স্বার্থের বাইরে নিজস্ব কোন স্বার্থ নেই।

রাজনীতি আমার কাছে ইবাদতের মত, দেশ ও জনগণের স্বার্থের বাইরে নিজস্ব কোন স্বার্থ নেই।

0

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কেন্দ্রীয় কমিটি
প্রেস বিজ্ঞপ্তি ২৪ জানুয়ারী ২০২৬
ঢাকা-১২ আসনে কোদাল প্রতীকের পক্ষে গণসংযোগে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক
রাজনীতি আমার কাছে ইবাদতের মত,
দেশ ও জনগণের স্বার্থের বাইরে নিজস্ব কোন স্বার্থ নেই।
এই নির্বাচন হবে সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে জনগণের রায়।

ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জনাব সাইফুল হক আজ শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে আছরের নামাজ পর্যন্ত তিনি পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় গণসংযোগ করেন। পরে আছরের নামাজের পর তেজকুনি পাড়া ও মনিপুরী পাড়া এলাকায় গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকে।
গণসংযোগকালে সাইফুল হক বলেন, “রাজনীতি আমার জন্য কোনো ব্যবসা নয়, এটি আমার কাছে ইবাদতের মতো। জনগণের কল্যাণ ছাড়া আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।” তিনি বলেন, ঢাকা-১২ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এবং অবহেলার শিকার।
তিনি আরও বলেন, “এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের দৌরাত্ম্য ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতায় গেলে এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমার অন্যতম অগ্রাধিকার।”
এ সময় তিনি এলাকার পরিবেশ ও পরিচ্ছন্নতা সংকটের কথা তুলে ধরে বলেন, “ঢাকা-১২ আসনে এত আবর্জনা জমেছে যে কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া আর কোনো বিকল্প নেই।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষে কোদাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচন প্রসঙ্গে সাইফুল হক বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের অবস্থান জানান দেওয়ার নির্বাচন।” তিনি আরও বলেন, “যারা ক্ষমতায় যাওয়ার আগেই হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।”
হাতিরঝিল প্রসঙ্গে তিনি বলেন, “হাতিরঝিল ঢাকার ফুসফুস। এটিকে অবহেলা নয়, পরিকল্পিতভাবে একটি আধুনিক ও নিরাপদ বিনোদন কেন্দ্রে রূপান্তর করতে হবে।” এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ঢাকা মহানগর উত্তর, শেরে বাংলা নগর থানা এবং ২৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শেরে বাংলা নগর থানার সকল ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী, সমর্থকবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও তাঁতী দলের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়।

বার্তা প্রেরক
গোলাম রাজিব
প্রচার ও মিডিয়া বিভাগ ঢাকা ১২ আসন

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *