fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা রাজধানীতে রড দিয়ে পিটিয়ে গৃহকর্মীকে খুন, দম্পতির যাবজ্জীবন
রাজধানীতে রড দিয়ে পিটিয়ে গৃহকর্মীকে খুন, দম্পতির যাবজ্জীবন

রাজধানীতে রড দিয়ে পিটিয়ে গৃহকর্মীকে খুন, দম্পতির যাবজ্জীবন

0

রাজধানীর মতিঝিল থানাধীন এলাকায় ১৮ বছর আগে রড দিয়ে পিটিয়ে গৃহকর্মীকে হত্যার দায়ে নজরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।
যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম সাজার বিষয় নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, উত্তর কমলাপুরের কবি জসিম উদ্দিন রোডের মতিঝিল থানাধীন এলাকায় নজরুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করত শিল্পী বেগম (১১)। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি ভিকটিমের মা অজ্ঞাত ফোন কলের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সংবাদ পাওয়ার পর ভিকটিমের মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখতে পান, তার মেয়ে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে শিল্পীর মা জানতে পারেন, আসামিরা ভিকটিমকে ঘরের দরজা আটকে লোহার রড ও লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করেছে। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে ভিকটিমকে আঘাত করা হতো। ঘটনার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় শিল্পী মারা যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা সিরাজুল ইসলাম মতিঝিল থানায় বাদী হয়ে মামলা করেন।
মামলাটি তদন্ত করেন মতিঝিল থানার এসআই গাজী মোহাম্মদ ইব্রাহিম। একই বছরের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছরের ২৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ২২ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *