fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা রাজধানীতে পুলিশ বক্সে ঢুকে গেল বাস, পুলিশ কর্মকর্তা আহত
রাজধানীতে পুলিশ বক্সে ঢুকে গেল বাস, পুলিশ কর্মকর্তা আহত

রাজধানীতে পুলিশ বক্সে ঢুকে গেল বাস, পুলিশ কর্মকর্তা আহত

0

রাজধানীর মৎস্য ভবন এলাকায় শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে গেছে। এতে মো. রেজওয়ান নামে পুলিশের একজন এসআই আহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহবাগ থানা–পুলিশ।
পুলিশ জানায়, বেপরোয়া গতির বাসটি পুলিশ বক্সে ধাক্কা দেয়।
এতে বক্স ভেঙে বাসটি ভেতরে ঢুকে গেলে বাসের ধাক্কায় এসআই রেজওয়ান আহত হন। ঘটনার পর বাসটি রেখে চালক পালিয়ে যান।
শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, ‘এ ঘটনায় একজন এসআইয়ের ঠোঁট কেটে গেছে। তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রেজওয়ান মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) এসআই হিসেবে কর্মরত।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *