fbpx
হোম বিনোদন যুক্ত রাষ্ট্রে কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে বাদশাহ গাইলেন, ‘আর কত শুল্ক চাই ট্রা ম্প?
যুক্ত রাষ্ট্রে কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে বাদশাহ গাইলেন, ‘আর কত শুল্ক চাই ট্রা ম্প?

যুক্ত রাষ্ট্রে কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে বাদশাহ গাইলেন, ‘আর কত শুল্ক চাই ট্রা ম্প?

0

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার চলমান শুল্কবিতর্ক ও সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মার্কিন মুলুকে দাঁড়িয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই গানের মাধ্যমে তিরস্কার করলেন জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশাহ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিউ জার্সিতে নিজের কনসার্টে ট্রাম্পের শুল্কনীতিকে খোঁচা দিতে গিয়ে গানের মধ্যেই কটাক্ষ ছুড়ে দেন বাদশাহ।
‘বীরে দি ওয়েডিং’-এর জনপ্রিয় গান ‘তারিফান’ গাওয়ার সময় বাদশাহ লাইন বদলে ফেলেন। তাকে গাইতে শোনা যায়- ‌‘কিন্নি ট্যারিফ চাহিদি ট্রাম্প নু?’ (ট্রাম্প আর কত শুল্ক চান?)।
বাদশাহ-র এই গানের লাইনের অংশটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা এটিকে কনসার্টের সবচেয়ে মজার অংশ বলে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এমনকি ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও চাপায় ওয়াশিংটন।

শুধু র‍্যাপার বাদশাহই নন, সম্প্রতি টিভি রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর মঞ্চেও নাম না উল্লেখ করে ট্রাম্পকে খোঁচা দিয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ঝামেলা ছড়াচ্ছে, তারাই এখন শান্তির পুরস্কার চাইছে।’ যদিও নাম নেননি, ইঙ্গিত স্পষ্টতই ট্রাম্পের দিকেই ছিল।
নিউ জার্সির এই শো বাদশাহর উত্তর আমেরিকা সফরের অংশ। ইতোমধ্যেই ভার্জিনিয়ায় দর্শক উপচে পড়া ভিড়ের সামনে পারফর্ম করেছেন তিনি। সামনে বে এরিয়া, সিয়াটেল, ডালাস এবং শিকাগোতেও আয়োজন রয়েছে তার কনসার্টের।
গত কয়েক মাসে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে সম্পর্কের জেরে চর্চায় থেকেছেন বাদশাহ। যদিও তাদের ঘনিষ্ঠতাকে নিছক বন্ধুত্বের বাইরে আর কোনও নাম দিতে নারাজ দুজনেই।
উল্লেখ্য, বাদশাহের পুরো নাম আদিত্য প্রতীক সিং সিসোড়িয়া। কিন্তু এই নামে তাকে তেমন কেউই চেনে না। শোবিজ দুনিয়ায় তিনি পরিচিত বাদশাহ নামে। ভারতের প্রথম সারির এই র‍্যাপারের জনপ্রিয়তা রয়েছে উপমহাদেশের অন্যান্য দেশেও। ২০১২ সাল থেকে নিয়মিত গান করছেন বাদশাহ। তবে জনপ্রিয়তা পান ২০১৫ সালে ‘ডিজিওয়ালে বাবু’ গানের মাধ্যমে। এটি প্রকাশের মাত্রে ২৪ ঘণ্টায় ভারতীয় আইটিউনস তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিল। পরবর্তীতে বাদশাহ উপহার দিয়েছেন ‘ওয়াখরা সোয়াগ’, ‘শি মুভ ইট লাইক’, ‘বাজ’, ‘মার্সি’, ‘গেন্দা ফুল’, ‘টপ টাকার’, ‘পানি পানি’, ‘বাওলা’, ‘বাচপান কা পেয়ার’র মতো সিঙ্গেল গান।
এছাড়া সিনেমায় তিনি গেয়েছেন ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’, ‘সেলফি লে লে রে’, ‘আকাড় বাকাড়’, ‘কার গায়ি চুল’, ‘দ্য ব্রেকআপ সং’, ‘কালা চশমা’, ‘দ্য হাম্মা সং’, ‘শেহের কি লাড়কি’, ‘চান্ডিগড় মে’সহ অনেকগুলো ব্যবসাসফল গান।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *