fbpx
হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র-তালেবান যুদ্ধবিরতি আলোচনা শুরু
যুক্তরাষ্ট্র-তালেবান যুদ্ধবিরতি আলোচনা শুরু

যুক্তরাষ্ট্র-তালেবান যুদ্ধবিরতি আলোচনা শুরু

0

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র-আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে তালেবানদের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহের এ চুক্তি কার্যকর শুরু হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, তালেবান ও মার্কিন প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে এই চুক্তি চূড়ান্ত হয়। যদি এ সাময়িক চুক্তি বাস্তবায়িত হয় তাহলে তা শান্তি চুক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্য দিয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হতে পারে।

টেলিভিশন ভাষণে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঘোষণা দেন, সহিংসতা কমিয়ে আনার সাময়িক চুক্তি স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর শুরু হবে। এই সপ্তাহে আফগান সেনাবাহিনী রক্ষণাত্মক সক্রিয় অবস্থান বজায় রাখবে।

এর আগে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখপাত্র হামদুল্লাহ মোহিব জানান, সাময়িক চুক্তির সময়ে আফগান সেনাবাহিনী আইএসের মতো অপর সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে স্বাভাবিক সামরিক অভিযান অব্যাহত রাখবে। এই সমঝোতা লঙ্ঘণ করলে আফগানবাহিনী পাল্টা হামলাতে প্রস্তুত থাকবে বলেও জানান এই মুখপাত্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, শুক্রবার এই সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে বাস্তবায়ন হলে ২৯ ফেব্রুয়ারি তালেবানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

পম্পেওর ঘোষণার পর তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, উভয়পক্ষই শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাদের সিনিয়র প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে। তালেবানের বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *