fbpx
হোম আন্তর্জাতিক ‘যদি পারেন কিছু রেখে যান, না পারলে নিয়ে যান’
‘যদি পারেন কিছু রেখে যান, না পারলে নিয়ে যান’

‘যদি পারেন কিছু রেখে যান, না পারলে নিয়ে যান’

0

বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভয়াবহতায় ইউরোপের দেশগুলোতে খাবারের সংকটে ভিন্নধর্মী আয়োজনে অবাক করেছেন দক্ষিন ইতালির নেপলসের বাসিন্দারা ।

ইতালির নেলসসের বাসিন্দারা এগিয়ে এলেন খাবার সংগ্রহের কাজে। এ বার তাদের সাহায্য করতে এগিয়ে এলেন নেলসসের স্থানীয়রা। দক্ষিণ ইটালির নেপলসে দেখা গিয়েছে এক অদ্ভুত মন ভাল করা দৃশ্য। সেখানে বারান্দা থেকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুড়ি। আর তার সঙ্গে কাগজে লিখে বার্তাও দেওয়া হয়েছে। কাগজে লেখা, ‘যদি পারেন কিছু রেখে যান, না পারলে নিয়ে যান।’ ঝুড়িগুলিতে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য রাখা হয়েছে।

নেপলসে যাদের খাবার জোগাড় করতে সমস্যা হচ্ছে, তাদের জন্য স্থানীয়রা এমন ব্যবস্থা করছেন। সেখানে অন্য কেউ চাইলে খাবার রেখে সাহায্যও করতে পারেন। আর যাদের খাবারের প্রয়োজন, তারা নিয়ে যেতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় এমন খাবারের ঝুড়ি ঝুলিয়ে রাখার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেউ কেউ ঝুড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছেন। ঝুড়িতে, পাস্তা, রুটিসহ বিভিন্ন রকম খাবার রেখে দিচ্ছেন স্থানীয়রা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *