fbpx
হোম বিনোদন মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা: আসামির তালিকায় সালমান শাহর সাবেক স্ত্রী, ডনসহ ১১ জন
মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা: আসামির তালিকায় সালমান শাহর সাবেক স্ত্রী, ডনসহ ১১ জন

মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা: আসামির তালিকায় সালমান শাহর সাবেক স্ত্রী, ডনসহ ১১ জন

0

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে করা এই মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, সালমানের আত্মীয় লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনকে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় এ মামলা করা হয়েছে। মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে অপমৃত্যু মামলা হিসেবে তদন্ত করা হলেও, প্রায় তিন দশক পর এটি হত্যা মামলার রূপ নিল।
পূর্বে পিবিআই তাদের প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়। কিন্তু নীলা চৌধুরী সবসময় সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন— আমার ছেলেকে হত্যা করা হয়েছে।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *