fbpx
হোম বিনোদন ‘মুসলিম’ হও য়ায় মুম্বাইয়ে বা ড়ি কিনতে পারেননি সা ইফ
‘মুসলিম’ হও য়ায় মুম্বাইয়ে বা ড়ি কিনতে পারেননি সা ইফ

‘মুসলিম’ হও য়ায় মুম্বাইয়ে বা ড়ি কিনতে পারেননি সা ইফ

0

মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা জুহু। বিশেষ করে বলিউডে অতীত থেকে এই প্রজন্মের তারকা- প্রত্যেকের পছন্দের জায়গা এটি। ফিল্মি দুনিয়ার কমবেশি সকলেই চেষ্টা করেন, জুহুতে একটি বাড়ি বানানোর।
‘মুসলিম’ হওয়ায় পছন্দের শহরে বাড়ি কিনতে পারেননি শর্মিলা ঠাকুর-মনসুর আলি পতৌদির বড় ছেলে বলিউড তারকা সাইফ আলি খান। মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। তিনি ভিন্ন সম্প্রদায়ের বলে জুহুতে বাড়ি পাননি! অভিনেতা নিজের মুখেই এই কথা বলেছেন।
সম্প্রতি নিজের ওপর হামলার পর ৬ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন সাইফ। আরও কড়া হয়েছে তার নিরাপত্তা। মা-বাবার ভালোবাসায় কোনও দিন ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। অথচ আধুনিক সমাজ তাদের সন্তানকে ধর্মের বেড়াজালে বাঁধতে চেয়েছিল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) আনন্দবাজার পত্রিকা পুরনো একটি ভিডিওর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। পুরনো ওই সাক্ষাৎকারে সাইফ নিজেই এই কথা স্পষ্ট করে বলেছেন। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, বিদেশে কখনও তিনি ধর্মান্ধতার শিকার হয়েছিলেন?
জবাবে নবাবপূত্র বলেন, ‘আমেরিকা-সহ বিদেশের নানা অঞ্চলে ভ্রমণ করেছি। কোথাও ধর্ম নিয়ে আমাকে কিছু বলা হয়নি। ব্যতিক্রম নিজের দেশ! মুম্বাই আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল।’
ঘটনার ব্যাখ্যা করে জুহুতে বাড়ি না পাওয়ার ঘটনা প্রকাশ্যে আনেন সাইফ। তিনি বলেন, ‘জুহুতে বাড়ি কিনব ঠিক করেছি। নানা জায়গায় সন্ধান চালাচ্ছি। তখনই সাফ বলা হয়েছিল, আমি ভিন্ন সম্প্রদায়ের। তাই জুহুতে বাড়ি পাব না। আমাকে কেউ বাড়ি দেবেন না!’
সেদিন যথেষ্ট অপমানিত বোধ করেছিলেন সাইফ আলি খান। নবাবপুত্র এই ধরনের আচরণের সম্মুখীন হবেন, স্বপ্নেও ভাবতে পারেননি।
প্রসঙ্গত, সাইফ আলি খান দু’টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী অমৃতা সিং এবং বর্তমান স্ত্রী কারিনা কাপুর। দুজনের কারোরই ধর্ম ইসলাম নয়। এ নিয়ে ভারতের মুসলিমদের কাছে বেশ সমালোচিত তিনি। তার বাবাও বিয়ে করেছিলেন শর্মিলা ঠাকুরকে। তিনিও ছিলেন ভিন্ন ধর্মের।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *