fbpx
হোম অন্যান্য মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন পথশিশুর মৃত্যু
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন পথশিশুর মৃত্যু

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন পথশিশুর মৃত্যু

0

রাজধানীর মহাখালী উড়াল সেতুর নিচে ট্রেনে কাটা পড়ে তিন পথশিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর।
ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুনীল চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে মহাখালী উড়াল সেতুর নিচে ২৭০ নম্বর পিলারের সামনের রেললাইন দিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় তারা।
তিনি বলেন, ‘নিহত পথশিশুদের পরিচয় পাওয়া যায়নি। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছি।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *