fbpx
হোম বিনোদন মনো মালিন্যের অবসান ঘটিয়ে কাঁ ধে কাঁধ মেলালেন শাকিব-নি শো
মনো মালিন্যের অবসান ঘটিয়ে কাঁ ধে কাঁধ মেলালেন শাকিব-নি শো

মনো মালিন্যের অবসান ঘটিয়ে কাঁ ধে কাঁধ মেলালেন শাকিব-নি শো

0

প্রথম সিনেমা দিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আফরান নিশোকে। মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়েই বিপত্তি বাধে দুই তারকার। সিনেমাটি মুক্তির আগে একাধিকবার শাকিবকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণ কথা বলেন নিশো, যা শাকিবসহ তার ভক্তরা ভালোভাবে নেননি! এই জেরে নিশোর সঙ্গে দূরত্ব তৈরি হয় শাকিবের।
এবার ঈদেও ‘বরবাদে’র বিপরীতে হাজির হন ‘দাগি’ নিয়ে। তবে এবার দুই বছর আগের ভুলের কারণে ক্ষমা চান নিশো। এরই মধ্যে শোনা যাচ্ছিল, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সাথে দেখা যাবে নিশোকে। এবার সেই গুঞ্জনেই যেন ঘি ঢাললেন ছবির পরিচালক রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিল।
মঙ্গলবার (৩ জুন) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাণ্ডব’ ছবির সংশ্লিষ্টদের দেওয়া এক ছবি পোস্টে দেখা যায় নিশোর কাঁধে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন শাকিব। ওই ছবিতে দেখা দেখে আরও দেখা গেছে শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং জাবেদ সুলতান পিয়াসকে।
শাহরিয়ার শাকিল ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ব্রাদার।’ একই ছবি পোস্ট দিয়ে ‘তাণ্ডব’ ছবির পরিচালক রায়হান রাফী ক্যাপশনে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘তাণ্ডব’।
নিশোর পাশে শাকিবকে দেখে অনেকই মনে করছেন দুইজনের মনোমালিন্যের অবসান ঘটেছে। অনেকে আবার মন্তব্য করছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো। এদিকে দুই তারকাকে পাশাপাশি দেখে শোবিজ তারকাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছোট পর্দার অভিনেতা সিয়াম নাসির নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘যাক, তাহলে মিটমাট। এবার ভক্তদের যুদ্ধের অবসান। ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের হাত। এক ফ্রেমে দুইজনকে ভালো লাগছে। এভাবেই কাঁধে কাঁধ রেখে ঢালিউড এগিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনেও ছড়াবে আমাদের সিনেমা। চলেন, ঈদের সিনেমার আনন্দে মাতি।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *