fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা মজনুর যাবজ্জীবন কারাদণ্ড
মজনুর যাবজ্জীবন কারাদণ্ড

মজনুর যাবজ্জীবন কারাদণ্ড

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের আলোচিত মামলার আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার এই আদেশ দেন।

গত ১২ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেন। ১৩ কার্যদিবসে মামলাটির বিচার কার্যক্রম শেষ হচ্ছে।
উল্লেখ্য, ৮ জানুয়ারি মামলার আসামি মজনুকে গ্রেফতার করে র‌্যাব। ১৬ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয় অভিযুক্ত।

৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামলে অজ্ঞাত এক ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *