fbpx
হোম আন্তর্জাতিক ভারত থেকে গরুর গোবর ক্রয় করছে কুয়েত
ভারত থেকে গরুর গোবর ক্রয় করছে কুয়েত

ভারত থেকে গরুর গোবর ক্রয় করছে কুয়েত

0

সার হিসেবে গরুর গোবর খুবই উপকারী। এটি ফসলের বেশি উৎপাদনে ভূমিকা রাখে। কৃষি খামারে সার হিসেবে ব্যবহারের জন্য ভারত থেকে ১৯২ মেট্রিক টন গোবর ক্রয় করছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।  পর্যাপ্ত গোবর না থাকায় তারা গোবর কিনছে।

ভারতের হায়দ্রাবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ইটিভি ভারত এক খবরে এমন তথ্য জানিয়েছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডেও।

ভারতের অর্গানিক ফার্মার প্রডিউসার অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি ডা. অতুল গুপ্ত বলেছেন যে, তারা কুয়েত থেকে ১৯২ মেট্রিক টন গোবরের অর্ডার পেয়েছেন।

খবরে বলা হয়েছে, ভারতের শুল্ক বিভাগের তত্ত্বাবধানে রাজস্থানের রাজধানী জয়পুরের  টঙ্ক রোডে অবস্থিত শ্রীপিঞ্জরাপোল গৌশালার সানরাইজ অর্গানিক পার্কে গোবরের প্যাকেজিং করা হয়েছে।

প্রথম চালানটি ১৫ জুন (বুধবার) কনকপুরা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। সেখান থেকে চালানগুলো গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছাবে এবং তারপর কুয়েতে পাঠানো হবে।

সানরাইজ অর্গানিক পার্কের ডা. গুপ্তা বলেন, ভারতে গবাদি পশুর সংখ্যা প্রায় ৩০ কোটি। প্রতিদিন প্রায় ৩০ লাখ টন গোবর উৎপন্ন হয়। এর ত্রিশ শতাংশ উপলা (গোবরের জ্বালানি) তৈরি করে পুড়িয়ে ফেলা হয়। ব্রিটেনে যেখানে গোবর থেকে প্রতি বছর ছয় মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়। চীনে ১৫ কোটি পরিবার গৃহস্থালির শক্তির জন্য গোবর গ্যাস ব্যবহার করে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *