fbpx
হোম বিনোদন ‘বয় স একটা সংখ্যা মাত্র, মনের শ ক্তিতে এখনও অনেক কিছু করা স ম্ভব’
‘বয় স একটা সংখ্যা মাত্র, মনের শ ক্তিতে এখনও অনেক কিছু করা স ম্ভব’

‘বয় স একটা সংখ্যা মাত্র, মনের শ ক্তিতে এখনও অনেক কিছু করা স ম্ভব’

0

কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। অসুস্থতার কারণে দীর্ঘ এক বছর মঞ্চে অনুপস্থিত ছিলেন। গত বছর দীর্ঘ সময় বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ, তার শরীরে ক্যানসার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফেরার ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের জানুয়ারি মাসে।
সেই পরিকল্পনা অনুযায়ী ৩১ জানুয়ারির সন্ধ্যায় বনানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় স্টেজেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর সুস্থ হয়ে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি গানে কণ্ঠ দেন এই খ্যাতিমান কণ্ঠশিল্পী। এরপর আবারও স্টেজ শোতে ফিরেছেন নন্দিত এই গায়িকা।
কানাডার টরন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের গত ১৭ মে এক কনসার্টে অংশ নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন এই কিংবদন্তি সংগীতশিল্পী। টরন্টোতে সাবিনা ইয়াসমিনকে দেওয়া হয় বিশেষ সম্মাননাও।
এবার তথ্যচিত্রে তুলে আনা হচ্ছে বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের শিল্পী ও ব্যক্তিজীবনের নানা অধ্যায়। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে সর্বাধিক ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার সম্মাননায় ভূষিত এ শিল্পীর তথ্যচিত্র নির্মাণ করছেন শাইখ সিরাজ।
এরই মধ্যে চ্যানেল আই ও সাবিনা ইয়াসমিনের বাসায় তথ্যচিত্রের বেশ কিছু অংশের দৃশ্যধারণ করা হয়েছে। কয়েক দিনের বিরতির পর আজ শুক্রবার (৩০ মে) পুনরায় শুরু হচ্ছে তথ্যচিত্রের বাকি অংশের কাজ। সাবিনা ইয়াসমিন কথায়, সংগীতের দীর্ঘ সফরে নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। গানের সূত্র ধরেই মিলেমিশে একাকার হয়ে গেছে শিল্পী আর ব্যক্তিজীবন। অসংখ্য চড়াই-উতরাই অতিক্রমের মধ্য দিয়ে রচিত হয়েছে সেই সফরনামার অধ্যায়গুলো, যা তুলে আনা হচ্ছে তথ্যচিত্রে।

এদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে সম্প্রতি কানাডা সফর করে এসেছেন সাবিনা ইয়াসমিন। কানাডার টরন্টোতে আয়োজিত কনসার্টে পারফর্ম করেছেন তিনি। গানে গানে আর একবার মুগ্ধ করেছেন ভক্ত-অনুরাগীদের।
এ নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘যারা বয়স আর অসুস্থতার ভয় দেখিয়ে মঞ্চে ছুটে যাওয়া বাধা দেন, তারা হয়তো জানেন না, বয়স আসলে একটা সংখ্যা মাত্র। মনের শক্তিতে এখনও অনেক কিছু করা সম্ভব, যার প্রমাণ আরও একবার মিলেছে কানাডার টরন্টোতে গিয়ে। টরন্টোর শোতে দর্শকের উপচেপড়া ভিড়, প্রতিটি গানে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন আরও একবার নতুন করে উপলব্ধি হয়েছে, প্রবাসী বাঙালিরা আমাকে কতটা ভালোবাসে, আমার গানের জন্য এখনও তারা কতটা তৃষিত। এ কারণে যেখানে ১৫টি গান গেয়েই শো শেষ করার কথা ছিল, সেখানে বাড়তি আরও কয়েকটি গান গাইতে হয়েছে। দর্শক-শ্রোতাদের ভালোবাসার শক্তিতেই একের পর এক গান গেয়ে গেছি। এই সফর স্মরণীয় হয়ে থাকবে।’
কানাডা সফর শেষে তথ্যচিত্রের শুটিং ছাড়াও সাবিনা ইয়াসমিন অংশ নিয়েছেন বিটিভির ঈদ ম্যাগাজিন ‘আনন্দ মেলা’য়। এ আয়োজনে তার কণ্ঠে আরও একবার শোনা যাবে নতুন সংগীতায়োজনে রেকর্ড করা ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গানটি।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *