fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা বৃ হ স্প তি বা র খসড়া ভো টার তালিকা প্রকাশ করবে ই সি
বৃ হ স্প তি বা র খসড়া ভো টার তালিকা প্রকাশ করবে ই সি

বৃ হ স্প তি বা র খসড়া ভো টার তালিকা প্রকাশ করবে ই সি

0

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। এতে থাকা তথ্য-সংক্রান্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে সংস্থাটি।
বুধবার (১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের সাড়ে ১০ টায় ব্রিফ করবে কমিশন।
এর আগে গত ৩০ ডিসেম্বর ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছিলেন, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটি সবার জন্য উন্মুক্ত করে দেব। সেখান থেকে যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদের দাবি-আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা করা হবে। এরপর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কথা জানিয়ে তিনি বলেছিলেন, আমরা শুধু আগামী বছরের তথ্য সংগ্রহ করব না। ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তথ্যও সংগ্রহ করব। তাদের ২০২৬ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব। তবে তারা আগামী বছর কোনো নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন না।

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *