fbpx
হোম আন্তর্জাতিক বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

0

বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
বিবৃতিতে তিনি লেখেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃখজনক মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান।
তিনি আরও লিখেছেন, আমার দৃঢ় বিশ্বাস- বাংলাদেশের সহিষ্ণু জনগণ তাদের দৃঢ়তা ও ধৈর্য দিয়ে এই কঠিন সময় অতিক্রম করবে।
এদিকে সরশেষ খবর অনুযায়ী, দেশের ১১টি বন্যাকবলিত জেলায় ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *