fbpx
হোম রাজনীতি ববি হাজ্জাজের দল ছেড়ে পার্থর দলে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী❞ শিরোনামে একটি অনলাইনে নিউজ প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন।
ববি হাজ্জাজের দল ছেড়ে পার্থর দলে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী❞ শিরোনামে একটি অনলাইনে নিউজ প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন।

ববি হাজ্জাজের দল ছেড়ে পার্থর দলে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী❞ শিরোনামে একটি অনলাইনে নিউজ প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন।

0

সারেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, প্রচারিত সংবাদে উল্লেখ্য সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরাকে বিভিন্ন দূর্ণীতি ও অসদুপায় অবলম্বন করার জন্য সাংগঠনিক ভাবে নিষ্ক্রিয় করা হয়। এরপর এনডিএমে আর কোন সুবিধা না করতে পেরে সে ভাসানী অনুসারী পরিষদে যোগ দেয়। সাবেক দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন নামে প্রচারিত ব্যাক্তি কখনোই এনডিএম এর দপ্তর সম্পাদক পদে ছিলেন না। সেও হীরার সাথেই ভাসানী অনুসারী পরিষদে যোগ দেয়।

এছাড়া এনডিএমের সাবেক যুগ্ম বিভাগীয় সম্পাদক সাইফুর রহমান সুমন, যুগ্ম বিভাগীয় সম্পাদক জুয়েল আহমদ, কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক হিসাবে প্রচারিত, এক সময় এনডিএম এর যুব সংগঠন “যুব আন্দোলন” র সাথে যুক্ত ছিলেন। তবে, তারা-ও সাংগঠনিক ভাবে নিষ্ক্রিয় ছিলেন। চেঞ্জ টিভির অনুসন্ধানে জানা যায়, তাদেরকে দেড় বছর পূর্বেই নিষ্ক্রিয়তার অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তারা ভাসানী অনুসারী পরিষদে যোগ দেয়েছিলেন বলে জানা যায়।

এদিকে সুরুজ আলী সূর্য, ইদ্রীস আলী, রোমান আকন্দ, হাজী মাসুদ খান যুব আন্দোলনের বা এনডিএম এরা কখনোই কোন পদে ছিল না। উল্লেখ্য ব্যাক্তিদের সাথে এনডিএম কোন ধরনের সম্পৃক্ততা ছিল না। তারা ভাসানী অনুসারী পরিষদের সাথেও যুক্ত ছিলেন কি-না, তা জানা যায়নি।

এনডিএম এর দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিউজটি সোশাল মিডিয়ার কল্যানে তার চোখ পড়েছে। হীরা ও শাহাদাত একসময় এনডিএমের সাথে যুক্ত ছিলেন। তবে বাকি কেউ এনডিএম মূল দলের কেউ ছিলেন না, হয়তো সহযোগী সংগঠনের সাথে যুক্ত ছিলেন সম্ভবত। কয়েকজনের নামও আমি কখনোই শুনিনি। সস্তা প্রচার পেতেই এনডিএম বা আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের নাম ব্যবহার করা হয়েছে।

ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু এর সঙ্গে যোগাযোগ করে জানা যায় যে, নুরুজ্জামান হীরা দীর্ঘদিন ভাসানী অনুসারী পরিষদের দলীয় কার্যক্রম করতেন কিন্তু ইদানিং তিনি আর দলের সক্রিয় নেই। পার্থর দলের যোগ দেওয়া সম্পর্কে রফিকুল ইসলাম বাবলু অবগত নন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *