প্রথমার্ধ দখলে জার্মানি, দ্বিতীয়ার্ধ আর্জেন্টিনা
নিষেধাজ্ঞার জন্য খেলতে না পারা লিওনেল মেসিবিহীন ছিল আর্জেন্টিনা দল।শুধু তাই নয়,ছিলনা ডি মারিয়া ও এগুয়েরো। অপরদিকে জার্মানিও ছিল সতীর্থ খেলোয়াড়বিহীন। দুই দলের এক ভিন্ন মেজাজে এই খেলা ছিল দুর্দান্ত।
প্রথমার্ধ আর্জেন্টিনাকে চেপে ধরে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে দেয় গিন্যাব্রেরী। আর দ্বিতীয় গোলটি ২৩মিনিটের মাথায় করেন জার্মানির হাভার্টজ। একেবারে কোনঠাসা হয়ে পড়েছিল আর্জেন্টিনা।
কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাড়ায় আর্জেন্টিনা। কোনঠাসা হয়ে ঠিক ৬৫মিনিট পরেই প্রথম গোল করেন আলারিও। তার কয়েক মিনিট পরে সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা কিন্তু পারেনি।তবে নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট আগেই আবারো আলারিওর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।
অবশেষে ২-২সমতায় শেষ হয় এই আন্তর্জাতিক প্রিতি ফুটবল ম্যাচটি।
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry