fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা পাঁচশ টাকার জন্য ৫ বছরের শিশুকে নদে ধাক্কা
পাঁচশ টাকার জন্য ৫ বছরের শিশুকে নদে ধাক্কা

পাঁচশ টাকার জন্য ৫ বছরের শিশুকে নদে ধাক্কা

0

জামালপুরের দেওয়ানগঞ্জে পাঁচ বছর বয়সী শিশু মুজাহিদ পাঁচ’শ টাকার একটি নোট নিয়ে বাড়ির পাশে এক দোকানে কিছু কিনতে যাচ্ছিল। এসময় তার কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে এক যুবক ব্রহ্মপুত্র নদের কাছে টাকা কেড়ে নিয়ে শিশুটিকে নদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর থেকে নিখোঁজ শিশু মুজাহিদ। দুইদিনেও তার খোঁজ মেলেনি।
শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জানাজানি হলে জড়িত থাকার সন্দেহে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. শামিম হোসেনকে (১৫) আটক করেছে পুলিশ। নিখোঁজ মুজাহিদ ওই গ্রামের বাবুল আক্তারের ছেলে। শিশুটির স্থানীয় একটি মাদরাসায় পড়তো।
এ ঘটনা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছেন নিখোঁজ মুজাহিদের কাছে থেকে ৫০০ টাকা কেড়ে নিয়ে কৌশলে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মুজাহিদ তার বাবা মায়ের অগোচরে ৫০০ টাকার নোট নিয়ে বাড়ির পাশের এক দোকানে যায়। এ সময় অভিযুক্ত শামিম শিশু মুজাহিদের পিছু নেয় এবং টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য বেড়ানোর কথা বলে শিশু মুজাহিদকে বাড়ির নিকটবর্তী ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে যায়। পরে মুজাহিদের কাছ থেকে বিভিন্ন কৌশল খাটিয়েও টাকা নিতে না পেয়ে শামিম জোরপূর্বক টাকা কেড়ে নিয়ে শিশু মুজাহিদকে ধাক্কা দিয়ে নদে ফেলে দেয়। এরপরে থেকেই নিখোঁজ রয়েছে মুজাহিদ। এ ঘটনার পর থেকে ভয়ে শামিম গা ঢাকা দেয়। পরে নিখোঁজ মুজাহিদের স্বজনরা শামিমকে সন্দেহ করে পুলিশকে জানালে পুলিশ শুক্রবার রাত ১২টার দিকে দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে তাকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শনিবার শামিমকে ঘটনাস্থলে নেওয়া হলে সেই মুজাহিদকে নদে ধাক্কা দেওয়ার কথা স্বীকার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস তিনি আরও বলেন, শামিমকে শুক্রবার রাত ১২টার দিকে দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে আটক করা হয়েছে। শনিবার ঘটনাস্থলে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সেই মুজাহিদকে নদে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। ছোট ছেলে, সাঁতার জানে না। ধারণা করা হচ্ছে মুজাহিদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *