fbpx
হোম রাজনীতি নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে
নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে

নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে

0

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত থানা মজলিসে শুরা সদস্য সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, “আপনি নিরপেক্ষ থাকবেন, জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো।”
হোসিয়ারি সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করা আবশ্যক। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে দেশে আর কেউ বেকার থাকবে না, গৃহহীন থাকবে না, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হবে।”
তিনি উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আর্ত-মানবতার সেবায় ও মানুষের কল্যাণে সবাইকে নিবেদিত থাকতে হবে। এবার দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণই সোচ্চার ভূমিকা পালন করবে।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, “বাংলাদেশের জনগণ অতীতে দিল্লির তাবেদারি মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এড. মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসেন, এইচএম নাসির উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্য, থানা আমীর ও সেক্রেটারিগণসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *