ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস স্থাপন
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস স্থাপন সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল আলোচনা ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আজ ২৮ জুলাই ২০২৫ সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক্ব ইসলামাবাদীর সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন বি এন পির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহ উদ্দীন আহমদ. হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক.আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মন্জু. গনঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর, কর্ণেল অব: আবদুল হক, ইনকিলাবের সহকারী সম্পাদক মুন্সী আবদুল মান্নান।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক. মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী. মাওলানা আব্দুর রব ইউসুফী.মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফজলুল করুম কাসেমী, মুফতী হারুন ইজহার. মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি. মাওলানা মুসা বিন ইজহার. মাওলানা মীর ইদরিস নদভী. মাওলানা আতাউল্লাহ আমীন. মুফতি ফখরুল ইসলাম. মাওলানা রেজাউল করিম আবরার প্রমুখ