fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা টিপু মুনশি ৪ দিনের রিমান্ডে
টিপু মুনশি ৪ দিনের রিমান্ডে

টিপু মুনশি ৪ দিনের রিমান্ডে

0

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক রেজাউল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশান-১ থেকে টিপু মুনশিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি স্মরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা গত ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *