fbpx
হোম রাজনীতি জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে: রফিকুল ইসলাম
জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে: রফিকুল ইসলাম

জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে: রফিকুল ইসলাম

0

জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘খতমে নবুওয়াত’ মহাসম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ ঘোষণা দেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই। আজকের এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয়, গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক।’
তিনি বলেন, রাসুল (সা.) বহু হাদিসে ঘোষণা দিয়েছেন, তিনিই শেষ নবী, তার পরে আর কোনো নবী আসবে না। এই আকিদা ইসলামি উম্মাহর সর্বসম্মত বিশ্বাস। বাংলাদেশের জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।
সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবীদরা।
এছাড়া সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের আলেমরা যোগ দিয়েছেন। আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন হচ্ছে।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *