fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা জামায়াত এভিডেন্সসহ তাদের ক্লেরিফিকাশন দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করেছি
জামায়াত এভিডেন্সসহ তাদের ক্লেরিফিকাশন দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করেছি

জামায়াত এভিডেন্সসহ তাদের ক্লেরিফিকাশন দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করেছি

0

এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গে ঢাবি শিক্ষিক মোনামী
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে দেওয়া একটি পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে তিনি ও তার দল দাবি করেছেন, শনিবার বিকেলে স্বল্প সময়ের জন্য ওই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। সেই সময়েই বিতর্কিত পোস্টটি প্রকাশ করা হয় বলে তাদের বক্তব্য।
এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী) নিজের মতামত তুলে ধরেছেন। তিনি মনে করেন, আসলেই এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে শেহরিন আমিন ভূঁইয়া বলেন, ‘গতকাল থেকে জামায়াত ইস্যুতে আমাকে রিলেট করে অনেকেই অনেক রকম কথা বলছেন। আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই যে রাজনীতির সব বিষয়ে আমাকে রেসপন্স করতে হবে।’
এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে—এমন একটি ব্যাখ্যাসম্বলিত পোস্ট শেয়ার করে তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ থাকায় গতকাল রাতে আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না। আজ ঘুম থেকে উঠে সেই ভাইরাল পোস্ট দেখি এবং ইতোমধ্যে জামায়াত থেকে এর রেসপন্স/ক্লারিফিকেশন এসেছে। জামায়াতের এই এক্সপ্ল্যানেইশন শুনে আমার মনে হয়নি সেই পোস্টটি তাদের টিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে। জামায়াত এভিডেন্সসহ তাদের ক্লেরিফিকাশন দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করেছি। আপনি বা আপনারা কনভিনিয়েন্সড না হলে সেটা আপনার বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।’
শেষে ঢাবির এই শিক্ষিকা লিখেছেন, ‘সামান্যতম সাধারণ বোধ যাদের আছে, তারা সবাই বুঝবে— নির্বাচনের মাত্র ১০ দিন আগে কোনো দলই নিজেকে নিজে ধ্বংস করার মতো কাজ করবে না।

 

 

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *