fbpx
হোম জাতীয় জঘন্যতম দিনের ১১ বছর আজ
জঘন্যতম দিনের ১১ বছর আজ

জঘন্যতম দিনের ১১ বছর আজ

0

পিলখানা হত্যাকাণ্ডের জঘন্যতম দিনের ১১ বছর পূর্ণ হলো আজ ।

২০০৯ সালের এইদিনে ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । সেই বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা ট্র্যাজেডিতে প্রাণ হারান ৫৮ জন সেনাসদস্য ।

বহুল আলোচিত এ ঘটনায় দায়ের করা মামলায় (পিলখানা হত্যা মামলা) ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট । বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা হিসেবে পরিচিত এটি । দীর্ঘ বিচার ও রায় শেষে চলতি বছরের ৮ জানুয়ারি পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট ।

পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ও আগামীকাল বুধবার কর্মসূচি পালন করবে বিজিবি ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *