fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা চাকরির দেয়ার নামে জোর করে ধর্ষণ !
চাকরির দেয়ার নামে জোর করে ধর্ষণ !

চাকরির দেয়ার নামে জোর করে ধর্ষণ !

0

সাভারের আশুলিয়ায় চাকরি দেয়ার কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক আব্দুর রাশিদ। এর আগে রোববার রাতে ভুক্তভোগী তরুণীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা সদর থানার আব্দুল আজিজের ছেলে মামুন (৩০) এবং তার বোন আঞ্জু বেগম। তারা আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, ভুক্তভোগী ওই তরুনী তার বোনের বাসায় চাকরি নেওয়ার জন্য আসেন। এরই সুবাদে বাসে পরিচয় হয় অভিযুক্ত আঞ্জু বেগমের। পরিচয়ের সুবাদে এক পর্যায়ে ভুক্তভোগীকে চাকরী দেয়ার আশ্বাস দেয় আঞ্জু। পরে এ বিষয়ে কথা বলতে গত ৮ অক্টোবর আঞ্জুর বাড়িতে যায় ভুক্তভোগী। এসময় তাকে জোর করে ধর্ষণ করে আঞ্জুর ভাই মামুন।

এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীকে নানাভাবে হুমকি দেয় অভিযুক্তরা। পরে পরিবারের সাথে কথা বলে ১০ অক্টোবর আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক আব্দুর রাশিদ জানান, অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। পরে সকালে মামলা দায়ের হলে তাদের আদালতে পাঠানো হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *