fbpx
হোম রাজনীতি গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

0

ন্যাশনাল লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে লায়ন ফারুক রহমান
আজ ২২ শে অক্টোবর ২০২৫ ইং রোজ বুধবার,কালভার্ট রোডস্থ জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা।
৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বরগুনা-২ আসন ( পাথরঘাটা- বামনা- বেতাগী) গণমানুষের নেতা, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন গনতন্ত্র প্রতিষ্ঠান জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
“আজ থেকে ৪৮ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মাওলানা আব্দুল মতিন লেবার পার্টি প্রতিষ্ঠা করেন, আন্দোলন সংগ্রাম আর ঐতিহ্যের দীর্ঘ পথ পরিক্রমার পর ২০২৩ সালের ২৯ শে আগষ্ট রাজধানী ঢাকার শিশু কল্যান একাডেমীতে সাংবাদিক সম্মেলনে নাম পরিবর্তন করে ন্যাশনাল লেবার পার্টি নাম করার সিদ্বান্ত হয়। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী যখন তৎকালিন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ফরমান জারি করে সমস্ত দলকে নিষিদ্ধ করে পরবর্তীতে মহান স্বাধীণতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের অরাজকতার অব্যাহত ধারায় ৭৫’র পটপরিবর্তনের পর ২২ অক্টোবর ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্তের যাত্রা শুরু হলে ১৯৭৭ সালে ২২ অক্টোবর লেবার পাটি রাজনীতি করার অনুমতি দেয়। শহীদ জিয়ার গণতন্ত্রের প্রতি আস্থা ছিলো সুগভীর। আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বারবার দেশ ও গণতন্ত্রের সঙ্কটকালে অসীম সাহসিকতার সাথে জুলুম-নির্যাতনকে সহ্য করেও দুর্বার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন আমি সেই অদম্য সাহসের প্রতীক মাওলানা আব্দুল মতিন লেবার পার্টি প্রতিষ্ঠা করতে গিয়ে ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে ভূমিকা রাখেন।আজ ন্যাশনাল লেবার পার্টি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই শুভদিনে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশের জনগণকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ন্যাশনাল লেবার পার্টির গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ গণমানুষের দল। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে পার্টির সকল নেতাকর্মী নিরালস, একনিষ্ঠ ও আপোষহীন লক্ষ্যে স্থির। ন্যাশনাল লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী এই মহান দিনে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দলকে আরো সুসংহত ও গতিশীল করার জন্য মনেপ্রাণে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। দীর্ঘ দেড় দশক পরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্রজনতা নি:স্বার্থ আত্মদানের মধ্যে দিয়ে স্বৈরাচারি দানব আওয়ামী সরকারের পতন হয়েছে। এখন বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে গণতন্ত্রকামী দলগুলোকে একযোগে কাজ করতে হবে। এতোদিন গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী ছিল। এখন আইনের শাসন এবং নির্বিগ্নে মতপ্রকাশ ও স্বাধীন বিচার বিভাগ সুপ্রতিষ্ঠিত করতে পারলেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। অপরাধের যে পরিকাঠামো নির্মান করা হয়েছিলো সেটিকে উপড়ে ফেলে একটি শান্তিময় ও মানবিক সাম্যের সমাজ প্রতিষ্ঠা করাই ন্যাশনাল লেবার পার্টির শক্তির মুল লক্ষ্য হতে হবে। খুনখারাবী ও সন্ত্রাস নির্ভর রাজনীতিকে উচ্ছেদ করে রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের বিকাশের জন্য আমাদের আত্ম নিবেদন করতে হবে। সম্প্রতি ছাত্রজনতার অভূতপূর্ব গণআন্দোলনে স্বৈরাচারের পতনে যে সম্ভাবনার দিকগুলো উন্মোচিত হয়েছে তা ধাপে ধাপে সফল বাস্তবায়ন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্যই রাষ্ট্রীয়ভাবে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও ধারা শুরু করতে হবে।
এবারে দেশের উত্তরপূর্বাঞ্চলে প্রবল বন্যার প্রকপে বিপর্যস্ত হয়েছে জনপদের পর জনপদ। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ১ কোটি মানুষ। বন্যায় তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। উপদ্রুত এলাকায় দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করা ও গণসম্পৃক্ত দল জনগণের সুখ-দুঃখের সাথে সবসময় একাত্ম থাকে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভদিনে আমি ন্যাশনাল লেবার পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীকে এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গনতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ন্যাশনাল লেবার পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক সার্থক হোক।
চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব বলেন ন্যাশনাল লেবার পার্টি আরো এগিয়ে যাবে তাদের জন্য শুভ কামনা রইল।
আরো বক্তব্য রাখেন
ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব লায়ন এড. মোঃ জাকির হোসেন, দেশ বাচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির,ঢাকা মহানগর, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ।
উপস্থিত ছিলেন আমজনতার দলের সেক্রেটারি তারেক রহমান, ন্যাশনাল লেবার পার্টির অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা,কেন্দ্রীয় সদস্য মোঃ আনিসুর রহমান, মনিরুল ইসলাম খোকন, আক্তারুজ্জামান প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *