গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১০ ধাপ পেছাল
বিশ্ব গণমাধ্যমের সূচকে ১০ ধাপ পিছিয়ে ১৬২তম হয়েছে বাংলাদেশ। স্কোর ৩৬ দশমিক ৬৩। এ সূচকে সবচেয়ে এগিয়ে রয়েছে নরওয়ে। মঙ্গলবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২২ সালের এ সূচক প্রকাশ করে।
২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম। তখন স্কোর ছিল ৫০ দশমিক ২৯। অন্যদিকে ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। অর্থাৎ, গত দুই বছরের সূচকেও বাংলাদেশের এক ধাপ করে অবনতি হয়েছিল।
এবারের সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিয়ানমার ছাড়া সবার নিচে রয়েছে বাংলাদেশের অবস্থান। সূচকে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত (১৫০), পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৪৬), আফগানিস্তান (১৫৬), নেপাল (৭৬), মালদ্বীপ (৮৭) ও ভুটান (৩৩)।
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry