fbpx
হোম জাতীয় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম: প্রধান নির্বাচন কমিশনার
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম: প্রধান নির্বাচন কমিশনার

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম: প্রধান নির্বাচন কমিশনার

0

ঢাকার দুই সিটি নির্বাচনে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সকালে রাজধানীর উত্তরার আই ই এস মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়ে তিনি জানান, কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছু কম। তবে বেলা বাড়ার সাথে বাড়ার আশা প্রকাশ করেছে তিনি। ইভিএমে ভোট দিয়ে ভোটাররা খুশি বলেও মন্তব্য করেন সিইসি।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।

এর আগে ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি থাকলেও ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় তা পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *