fbpx
হোম আন্তর্জাতিক করোনা ভাইরাসে আরও ৯৬ জনের মৃত্যু
করোনা ভাইরাসে আরও ৯৬ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আরও ৯৬ জনের মৃত্যু

0

প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এ ভাইরাসে হুবেই প্রদেশটিতে একদিনে মৃত্যু হয়েছে আরও ৯৬ জনের । সবমিলিয়ে হুবেই প্রদেশে করোনায় ২ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে ।

সবমিলিয়ে প্রদেশটিতে ৬৪ হাজার ৮৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে । করোনা আক্রান্ত ৪০ হাজার ১২৭ জন রোগীয় হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ১ হাজার ৮৪৫ জনের অবস্থা আশঙ্কজনক । আর ১৫ হাজার ২৯৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ।

গণমাধ্যম সিএনএন জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ৪৪১ জন । চীনের মূল ভূখণ্ডের বাইরে ১৭ জনসহ মোট মৃতের সংখ্যা ২ হাজার ৪৫৮ । এর মধ্যে ইরানে ৫ জনের, জাপানে ৩ জন এবং হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় দুজন করে মৃত্যু হয়েছে ।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *