এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস খাদে, আহত ৩
ধামরাইয়ের কালামপুর-বাটুলিয়া সড়কে ৫২ জন এসএসসি পরীক্ষার্থীকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া লুকাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা তথ্যটি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকাল ৯টার দিকে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাসটি খাদ পড়ে যায়। এ সময় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পরীক্ষার্থীরা সবাই ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry