fbpx
হোম Uncategorized ইশরাকের নিঃশর্ত মুক্তি চান মির্জা ফখরুল
ইশরাকের নিঃশর্ত মুক্তি চান মির্জা ফখরুল

ইশরাকের নিঃশর্ত মুক্তি চান মির্জা ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।
রোববার (১৯ মে) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। আজ পল্টন থানায় করা মামলায় ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ইশরাককে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন–নিপীড়ন শুরু করেছে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইশরাক হোসেনও সে কর্মসূচির অংশ।
বিবৃতিতে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *