fbpx
হোম জাতীয় আশা করছি সরকার ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব
আশা করছি সরকার ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

আশা করছি সরকার ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

0

সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে।’
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
প্রেস সচিব বলেন, ‘গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা দেখিনি। মনোনয়ন যে কম পড়েছে তাও নয়।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে। সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে। গণভোটের বিষয় সরকার প্রচারণা চালাচ্ছে। ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে।’
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠুভাবে সব সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।’
প্রেস সচিব বলেন, ‘বেগম জিয়ার জানাজায় সার্কের পাঁচ দেশের মন্ত্রী পর্যায়ের নেতারা এসেছিলেন। এদের মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *