fbpx
হোম প্রবাস আমিরাতে জনতা ব্যাংকের ঋণ খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
আমিরাতে জনতা ব্যাংকের ঋণ খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

আমিরাতে জনতা ব্যাংকের ঋণ খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

0

জনতা ব্যাংকের ১৬১ জন ঋণ খেলাপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে সফররত বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ আসাদুল ইসলাম। তিনি বুধবার রাতে জনতা ব্যাংক আবুধাবি শাখা কার্যালয়ে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ঋণ পরিশোধ না করে কেউ পালিয়ে থাকতে পারবেনা, দেশে গেলে সেখানেও তাদের আইনের মুখোমুখি হতে হবে। তাই ব্যাংকে এসে দ্রুত ঋণ পরিশোধ করতে ঋণ খেলাপিদের প্রতি আহবান জানান তিনি। এছাড়া তিনি বিদেশ থেকে রেমিটেন্স প্রদানকারীদের জন্য চলতি বছরের জুলাই থেকে শতকরা ২ পার্সেন্ট করে প্রণোদনা দেয়ার যে ঘোষণা দিয়েছে সরকার, বাংলাদেশ ব্যাংকক থেকে ইতোমধ্যে তার প্রজ্ঞাপন দেয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যে প্রবাসীরা প্রণোদনা পাবেন বলে জানান।

তিনি আরো বলেন, প্রবাসীদের সুবিধার্থে বর্তমানে এটি এম বুথ চালু করা হয়েছে, কিছুদিনের মধ্যে প্রবাসীদের জন্য জীবন বীমাসহ আর কিছু প্রবাস বান্ধব সেবা চালু করা হবে।

এছাড়াও তিনি বলেন, বর্তমান বাংলাদেশের জিডিপি সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে গেছে, যাতে বেশি ভূমিকা রেখেছে প্রবাসীরা । তাই প্রবাসীরা আরো বেশি করে যেনো বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করতে পারে সেই জন্য আমিরাত জনতা ব্যাংককে আধুনিকায়ন করা হচ্ছে।

এ সময় জনতা ব্যাংক সিইও মুহাম্মদ আমিরুল হাসান বলেন, গত সপ্তাহ থেকে সব গ্রাহকদের জন্য এটিএম বুথের ডেবিট কার্ড বিতরণ শুরু হয়েছে । ইতোমধ্যে ৬০০ কার্ড দেওয়া হয়েছে এবং বাকীদেরও ব্যাংক থেকে কার্ড সংগ্রহ করার অনুরোধ জানান তিনি।

এ সময় প্রবাসী ও প্রবাসী ব্যবসায়ীরা জনতা ব্যাংকে সেবা বৃদ্ধি, ফ্রি চার্জে দেশে রেমিটেন্স প্রেরণ, সাতটি প্রদেশে জনতা ব্যাংকের শাখা প্রতিষ্ঠা করাসহ সময় উপযোগী নানা দাবীর কথা সচিব মহোদয়ের সামনে উপস্থাপন করেন। তিনি সরকারের সাথে আলাপ করে কিছু কিছু দাবি পূরণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবি শাখার ম্যানেজার আবদুল হাই, সিআইপি ফখরুল ইসলাম খান,বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, সহ-সভাপতি রফিক উল্লাহ ও সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পিসহ প্রবাসী বাংলাদেশিরা।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *