fbpx
হোম জাতীয় আদালতের নির্দেশ নার কপি হাতে পেলে জামায়াত ও ইশ রাক ইস্যুতে সিদ্ধান্ত: ইসি স চিব
আদালতের নির্দেশ নার কপি হাতে পেলে জামায়াত ও ইশ রাক ইস্যুতে সিদ্ধান্ত: ইসি স চিব

আদালতের নির্দেশ নার কপি হাতে পেলে জামায়াত ও ইশ রাক ইস্যুতে সিদ্ধান্ত: ইসি স চিব

0

আদালতের নির্দেশনার কপি পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়া ও বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এমন মন্তব্য করেন।
ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে তারা কোনো পর্যবেক্ষণ পাননি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য, সে সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াতের প্রতীকের ব্যাপারেও আইনগতভাবে যেটা প্রাপ্য, সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে, তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে তার কিছু বলার থাকে না বলেও জানান।
ইশরাকের বিষয়ে নির্বাচন কমিশন কি ভাবছে এমন প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ইশরাকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ তারা পাননি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেটা আসবে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনো কাগজ না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবে না নির্বাচন কমিশন।রোববার ইশরাকের মেয়র পদের শেষ দিন—এমন বিষয় উত্থাপন করা হলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, শেষ দিন কি শুরুর দিন, এই ব্যাপারে তার একই কথা। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোন দিকে বিষয়টা গড়াবে, সেটা কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সেই এখতিয়ার আছে। তবে কাগজ না পেলে কী করে সিদ্ধান্ত নেবে কমিশন- সে প্রশ্নও রাখেন তিনি।

ইত্তেফাক/এটিএন

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *