fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

0

সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী নামের এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছে এক কলেজ ছাত্র।
শুক্রবার (৩১ মে) রাত পৌনে ১২টার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আল আমিন স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের ছাত্র।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনের একটি দোকানে দাড়িয়ে ছিলেন শওকত আলী। অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুনকে দেখে সন্দেহ হলে দোকানে প্রবেশ করেন শওকত। এসময় শওকতকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। গুলিটি গিয়ে লাগে দোকানে উপস্থিত কলেজছাত্র আল আমিনের পায়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *