অষ্ট্রেলিয়ায় করোনা মুক্তির অলৌকিক ওষুধ বিক্রি করে জরিমানা
অবৈধভাবে করোনা মুক্তির ‘অলৌকিক ওষুধ’ বিক্রির নামে প্রতারণার দায়ে অস্ট্রেলিয়ার একটি চার্চকে জরিমানা করেছেন দেশটির থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ)।
চার্চটিতে অবৈধভাবে করোনা থেকে মুক্তির ওষুধ পাওয়া যাচ্ছে বিজ্ঞাপন দিয়ে অলৌকিক ওষুধ বিক্রি শুরু করে।
টিজিএ বুধবার বলেছে যে, অস্ট্রেলিয়ায় একটি গির্জায় অবৈধভাবে একটি ব্লিচ পণ্য বিক্রি করছে, যেটাতে অলৌকিক করোনা মুক্তির ক্ষমতা রয়েছে বলে বিজ্ঞাপনও প্রচার করে। এভাবে প্রতারণার মাধ্যমে জনগণকে ঠকানোর দায়ে গির্জাটিকে জরিমানা করা হয়েছে।
মেডিক্যাল রেগুলেটরি অথরিটি জানিয়েছে যে, গির্জাটিকে তার ‘মিরাকল মিনারেল সলিউশন’ (এমএমএস) বিক্রি ও প্রচারের জন্য মোট ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
টিজিএ বলেছে যে, মিরাকল মিনারেল সলিউশন নামে যে পানীয় বিক্রি করা হচ্ছে সেটাতে উচ্চ ঘনত্বের সোডিয়াম ক্লোরাইট রয়েছে, মূলত টেক্সটাইল ব্লিচিং এজেন্ট হিসাবে এই রাসায়নিকটি ব্যবহৃত হয়। মানবদেহের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর।
মিরাকল মিনারেল বিক্রিতে জড়িত চার্চটি মূলত মার্কিন বেজড জেনেসিস ২ চার্চ অফ হেলথ অ্যান্ড হিলিংয়ের একটি শাখা। মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার বিভাগের আদেশের অধীনে এটি ব্লিচ প্রোডাক্ট ক্লোরিন ডাই অক্সাইডযুক্ত মিনারেল বিক্রি করতে পারে না।