fbpx
হোম রাজনীতি

রাজনীতি

ছাত্রদের দাবিতে সরকারেরও সমর্থন আছে কি না, সে প্রশ্ন বিভিন্ন দলের নেতাদের

‘অন্তর্বর্তী সরকারের ৮০ দিন: গতিমুখ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এই আলোচনা সভায় আলোচকেরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনেছবি: সংগৃহীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন নতুন দাবি হাজির করছে। তাদের প্রতিনিধিরা সরকারেও আছেন। তাই তাদের এসব দাবির প্রতি সরকারেরও সমর্থন আছে কি না, এই প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঢাকায় এক আলোচনা সভায় তাঁরা বলেছেন, কোনো কিছু চাপিয়ে...বিস্তারিত

রাষ্ট্রপতিকে অপসারণে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (২৭ অক্টোবর) সচিবালয়ে পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সংকট...বিস্তারিত

দেশ পরিচালনার দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কখনো দেশ পরিচালনার দায়িত্ব পেলে মালিক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে। বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তোলা হবে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় জামায়াত আমীর...বিস্তারিত

বেশি দিন অপেক্ষা করতে হবে না, জনগণই বিচার করবে: আওয়ামী লীগ

ছাত্রজনতার আন্দোলনে সংশ্লিষ্টদের মামলা, গ্রেপ্তার ও হয়রানি করা যবে না, এমন নির্দেশ দিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আওয়ামী লীগ বলছে, ‘ওই আন্দোলনে যারা হাজার হাজার পুলিশ হত্যা করেছে, কয়েক হাজার মানুষকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে, অনেককে আজীবনের জন্যে পঙ্গু করেছে, লক্ষ কোটি টাকার জনগণের সম্পদের ক্ষতি করেছে তাদেরকে সকল অপকর্মের...বিস্তারিত

জুলাই-আগস্ট গণহত্যার বিচার সবার আগে করতে হবে: জামায়াতের আমির

জুলাই-আগষ্ট গণহত্যার বিচার সবার আগে করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি তিনি দাবি করেছেন, ২০০৬ সালের লগি-বৈঠা দিয়ে মানুষ মারা থেকে শুরু করে ২০১৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যত হত্যার ঘটনা ঘটেছে সব হত্যার বিচার করতে হবে। রোববার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের...বিস্তারিত

ছাত্রশিবির সম্পর্কে জানালেন ঢাবি সভাপতি কায়েম

ব্যক্তিগত নৈতিকতার পরিচর্যা করে জাতীয় দায়ভার বিশ্বস্ততার সাথে পালন করার উপযুক্ত মানুষ তৈরির ট্রেনিং সেন্টার আমাদের সংগঠন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সাদিক কায়েম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তিনি এ কথা বলেন। সাদিক কায়েম লিখেছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে বাংলাদেশের প্রচলিত মূলধারার অন্যান্য...বিস্তারিত

ঘৃণা-বিভেদের কোনো রাজনীতি থাকবে না: ঢাকেশ্বরী মন্দিরে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। বুধবার (৯ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের উপর আওয়ামী লীগ নির্যাতন করেছে উল্লেখ করে...বিস্তারিত

সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্তসহ জামায়াতের নানা প্রস্তাবনা

সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করাসহ রাষ্ট্র সংস্কারে সেক্টর অনুযায়ী আলাদা আলাদা ১০টি প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবনা উপস্থাপন করেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।...বিস্তারিত

ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ঢাবি শাখার সভাপতি ও সেক্রেটারি জেনারেলের আত্মপ্রকাশের পর বুধবার (২ অক্টোবর) ঢাবি শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। সভাপতি হিসেবে মো. আবু সাদিক (কায়েম) এবং সেক্রেটারি জেনারেলে হিসেবে এস এম ফরহাদ আগেই আত্মপ্রকাশ করেছিল। এছাড়া ১৪ সদস্যের ঘোষিত কমিটিতে...বিস্তারিত

গাড়িতে আগুন দেওয়ার মামলায় মির্জা ফখরুলসহ ৮ জন খালাস

রাজধানীর পল্টন থানায় করা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। খালাস পাওয়া অপর সাতজন হলেন- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা সাইফুল আলম, কাজী রেজাউল হক, মোয়াজ্জেম হোসেন, খন্দকার এনামুল হক ও বাংলাদেশ জামায়াত...বিস্তারিত

অন্তর্বর্তী সরকার যতদিন খুশি থাকুক, এটা হতে পারে না: পার্থ

বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর : স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে বক্তৃতা করেন তিনি। পার্থ বলেন, বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেয়া...বিস্তারিত

প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি

এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম। শনিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়...বিস্তারিত

দলীয় বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’

আন্দোলন-সংগ্রামের নানা ধাপ পেরিয়ে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। গত ১৭ বছর ধরে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে রাজপথে সোচ্চার ছিল বিএনপি। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।...বিস্তারিত

চট করে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়: মির্জা আব্বাস

সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চট করে দেশে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়। আপনার বিচার করা হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এ সমাবেশের...বিস্তারিত

একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায়

একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে। তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে...বিস্তারিত

দুইটা নির্বাচন লাগবে’, রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার

‘কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ: বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ফরহাদ মজহার বলেন, ‘আগামী দিনে দুইটা নির্বাচন লাগবে। একটা হলো গণপরিষদ নির্বাচন, যেখানে...বিস্তারিত

তিনটি বড় গণঅভ্যুত্থানেই লাভবান বিএনপি

বাংলাদেশের রাজনীতিতে বাঁক বদলের তিনটি বড় গণঅভ্যুত্থানেই দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি। ১৯৭৫ সালের গণঅভ্যুত্থানের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পরে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। এবং ২০২৪ সালের গণঅভুত্থানের মাধ্যমে দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী সাঈদ ইফতেখার বলছেন, ‘দুটো গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে বিএনপি। প্রতিটি...বিস্তারিত

বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা খুঁজছে ভারত

এ যেন এক উলটপুরাণ! বাংলাদেশের যে রাজনৈতিক দলটি বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরির আপ্রাণ চেষ্টা করেও তেমন সাড়া পায়নি; এখন সেই দলের সঙ্গেই নতুন করে কীভাবে যোগাযোগের চ্যানেল স্থাপন করা যায় এবং কীভাবে সেই আলোচনা এগিয়ে নেওয়া যায়, ভারত তা ‘সিরিয়াসলি’ ভাবতে শুরু করেছে। এই...বিস্তারিত

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তা যৌক্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রনয়ণ করতে চায় বিএনপি। কাজেই আমরা নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল...বিস্তারিত

আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেইমানি করা হবে: রিজভী

‘ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে।’ বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাশে ছাত্র-জনতার আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর বাবার হাতে...বিস্তারিত