fbpx
হোম জাতীয়

জাতীয়

স্বাস্থ্যবিধি মেনেই এইচএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু

সেপ্টেম্বর মাসের শেষ দিকে অথবা অক্টোবর মাসের শুরুর দিকে পরীক্ষাকেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরি করে বিভিন্ন প্রস্তুতি শুরু করেছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরীক্ষা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বর্তমানে সবকিছু সচল হচ্ছে। আগামী সেপ্টেম্বরের শেষ...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৭১ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯৯৬ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ে দৈনন্দিন হেলথ বুলেটিনে এ তথ্য...বিস্তারিত

পিইসি-জেএসসি পরীক্ষা বাতিলের সম্ভাবনা

করোনা পরিস্থিতির কারণে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম হোসেন জানান, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের...বিস্তারিত

ভাদ্র মাসে বন্যার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে বন্যা হলে সেটা দীর্ঘমেয়াদি হতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক থাকতে বলেছেন। সোমবার (১০ আগস্ট) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা এক ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। এসময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, ‘যেটা উনি (প্রধানমন্ত্রী)...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন। ফলে করোনায় মোট মারা গেলেন ৩ হাজার ৪৩৮ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯০৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন। সোমবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন হেলথ বুলেটিনে এ...বিস্তারিত

দেশে বন্যার পানিতে ডুবে আরও ৯ জনের মৃত্যু

তবে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে ডুবে নতুন আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জন। এছাড়া বন্যার পানিতে ডুবে আহত হয়েছেন আরও ১৫৭ জন। একই সময়ে সাপের কামড়ে শরীয়তপুরে ১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,...বিস্তারিত

করোনায় মৃত্যুহার এবং রোগীর সংখ্যা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসে মৃত্যুহার এবং শনাক্ত রোগীর সংখ্যা কমেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনায় মৃত্যুহার ও রোগী কমেছে। বাসায় বসে রোগীরা চিকিৎসা পাচ্ছেন। করোনাভাইরাস টেস্ট কিটের অভাব নেই। বন্যার কারণে ও...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৩৯৯ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৮৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। রোববার (৯ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য...বিস্তারিত

৪০ দিনে বন্যাকবলিত ৩৩ এলাকায় ১৭৪ জনের মৃত্যু

গত ৪০ দিনে দেশের বন্যাকবলিত ৩৩টি এলাকায় ১৭৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বন্যাকালীন মৃত ১৭৪ জনের মধ্যে পানিতে ডুবে ১৪৬ জন, বজ্রপাতে ১৩ জন এবং সাপের কামড়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় পানিতে ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে লালমনিরহাটের একজন, কুড়িগ্রামের একজন, জামালপুরের...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৬৫ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬১১ জনের। তাতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন। শনিবার (৮ আগস্ট) দুপুরে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন...বিস্তারিত

ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতার মুক্তিসংগ্রামের সহযোদ্ধা ছিলেন

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার (৮ আগস্ট) গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর...বিস্তারিত

৬ জেলা বন্যামুক্ত, পরিস্থিতির উন্নতি হবে আরও ১২ জেলায়

গত ৪ আগস্ট দেশের ১৮টি জেলা বন্যাকবলিত ছিল। তিনদিনের ব্যবধানে বন্যামুক্ত হয়েছে ৬টি জেলা। বর্তমানে বন্যাকবলিত রয়েছে ১২টি জেলা। তিনদিন আগেও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ১৭টি নদ-নদীর পানি। বর্তমানে তা ১২টিতে নেমে এসেছে। এছাড়া তিনদিন আগে ২৭টি স্টেশনে পানি বিপৎসীমার ওপরে থাকলেও এখন রয়েছে ১৬টি স্টেশনে। তুলনা করে বোঝাই যাচ্ছে যে, দেশের বন্যা পরিস্থিতির...বিস্তারিত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭ জন। করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৩৩ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৫১ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৫০২। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের...বিস্তারিত

করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩০৬ জন। একই সময়ে নতুন করে ২ হাজার ৯৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনের। বৃহস্পতিবার (৬ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান ন্যাশনাল ইনস্টিটিউট...বিস্তারিত

সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ গ্রেফতার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬) হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে র‌্যাব। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্র জানায়, প্রদীপ কুমার অসুস্থতাজনিত কারণে চট্টগ্রামের লালখান বাজারের পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য যান। বৃহস্পতিবার দুপুরে...বিস্তারিত

লেবাননের বৈরুতে চিকিৎসক ও খাদ্য পাঠাচ্ছে বাংলাদেশ

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।...বিস্তারিত

বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস জাপানের 

করোনাভাইরাসের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশকে ৩৫ বিলিয়ন জাপানি ইয়েন (৩২৯ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহযোগিতা প্রদান সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে ইতোমধ্যে অনুমোদন হওয়ার বিষয়টি জাপানি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুর ১টা ৫ মিনিটে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা...বিস্তারিত

সিনহার মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ এক যৌথ সংবাদ সম্মেলনে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়ার ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে এতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না বলে জানান। বুধবার (৫ আগস্ট) কক্সবাজারের সেনাবাহিনীর বাংলো জলতরঙ্গে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ...বিস্তারিত

হত্যাকারীদের বিচার না করলে জীবনভর জ্বলে পুড়ে মরতাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা, শহীদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এক দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা সেদিন কামালসহ পরিবারের সব সদস্যকে হত্যা করেছে তাদের মধ্যে এমন কেউ ছিল না যারা আমাদের বাড়িতে ভাত-নাস্তা খায়নি।’ বক্তব্যজুড়ে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত ছিলেন।...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৬৭ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৮ জন। বুধবার (৫ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও...বিস্তারিত