fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বেফাঁস মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী !

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আসল অযোধ্যা নেপালে এবং হিন্দুদের দেবতা রামচন্দ্রকে নেপালি বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। এবার ভারতের মুসলিম নেতারাও ওলির মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন। বাবরি মামলার একজন বাদি ইকবাল আনসারি বলেছেন, ওলি যা শুরু করেছেন, তাতে ভগবান হনুমানজি একবার খেপলে, আর রক্ষা নেই। গদার এক আঘাতে নেপালকে ধ্বংস করে দেবেন। যত...বিস্তারিত

সাগরে পেশিশক্তি ব্যবহার করছে চীন

এক্সপ্রেস ডটসি ও ডটইউকে বলছে, যে চীনা উপকূল রক্ষী জাহাজ ৫৪০২ হানিয়ান প্রদেশের বন্দর সানিয়া থেকে ১ জুলাই যাত্রা করেছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বলছে, উপকূল রক্ষী জাহাজটি স্পার্টলি দ্বীপের সুবিরিফ নামক সামরিক স্থাপনায় ২ জুলাই থেমেছিল। যুক্তরাষ্ট্রের রেন্ড করপোরেশনের জ্যেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী ও মেরিন কোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এন্ড্রু স্কোবেল বিষয়টিকে সব জাতীয় সরঞ্জামের ও শক্তির...বিস্তারিত

শিক্ষা-প্রতিষ্ঠানে অনুবাদসহ কোরআন পড়ানোর বিল পাশ করলো পাকিস্তান

পাকিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে অনুবাদসহ কোরআন পাঠের বিল পাশ করেছে জাতীয় সংসদ। গতকাল সোমবার স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে এক সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সংসদীয় বিষয়ক মন্ত্রী আলি মুহাম্মাদ খান বিশ্ববিদ্যালয়ে কোরআনের অনুবাদ পাঠের প্রস্তাবনা পেশ করলে সংসদের সর্বসম্মতিতে তা পাস হয়। প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে যেসব প্রদেশের বিশ্ববিদ্যালয়ে অনুবাদসহ কোরআন পড়ানো হয় না তাদের অনুবাদসহ...বিস্তারিত

‘করোনা আরও ভয়াবহ হবে শীতের মৌসুমে’

করোনা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। করোনা পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সে ব্যাপারে ধারণা তৈরিতে ব্রিটেনের প্রেক্ষাপটে একটি মডেল দাঁড় করানো হয়েছে। যাতে বিজ্ঞানীরা বলছেন, শীতের মৌসুমে ব্রিটেনে করোনায় আরও ১ লাখ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে। তবে এ মডেল তৈরিতে সম্ভাব্য লকডাউন, ভ্যাকসিন কিংবা চিকিৎসাকে বিবেচনায় নেওয়া...বিস্তারিত

আরও শক্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা

নিজেদের প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চাইছে না ভারতীয় সেনা। নিজেদের বাহিনীর জন্য আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সেনা। প্রথম দফায় বরাত দেওয়া ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল ইতিমধ্যেই হাতে পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। নর্দান কমান্ডসহ অন্যান্য বেশ কিছু এলাকায় কর্মরত বাহিনীর হাতে এই রাইফেলগুলো তুলে দেওয়া হয়েছে। সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই...বিস্তারিত

করোনা ঠেকাতে ভুল পদক্ষেপ নিচ্ছে দেশগুলো: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সরকার প্রধানরা যদি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন তাহলে বিশ্ব করোনা পরিস্থিতি আরও ‘ভয়াবহ থেকে ভয়াবহ’ অবস্থার দিকে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। একইসঙ্গে করোনা প্রতিরোধে বহু দেশ এখনো ভুল পথে এগোচ্ছে বলেও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. ট্রেডরস আধানম গ্রেব্রিসাস।  ভাইরাস প্রতিরোধে প্রমাণিত পদক্ষেপ গ্রহণ না করলে বা লক্ষ্য না করলে কোভিড-১৯...বিস্তারিত

ডলার বাতিল চায় ইরান ও চীন

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারে লেনদেন বাদ দিতে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মোহাম্মদি এই কথা জানান। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দেওয়া এবং অবৈধ ও একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করা হচ্ছে। তিনি আরো বলেন, ২৫ বছরের এই রোড ম্যাপ...বিস্তারিত

করোনার নতুন গবেষণায় ভয়ঙ্কর তথ্য দিল বিজ্ঞানীরা

করোনা ভাইরাসের হানায় লন্ডভন্ড বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ইতালির এক গবেষণায় সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য। বলা হচ্ছে, একবার করোনা আক্রান্ত হলে শরীরে তৈরি হয় অ্যান্টিবডি। যা দিয়ে সংক্রমণ আটকানো সম্ভব।  কিন্তু ইতালির গবেষকরা বলছেন, করোনা রিপোর্ট নেগেটিভ এলেও আক্রান্তের শরীরে আক্রান্ত হওয়ার দু’‌মাস পরেও দেখা যাচ্ছে নানা রকম...বিস্তারিত

হঠাত বিক্ষোভে উত্তাল ইসরায়েল !

নেতানিয়াহুর আশ্বাস উপেক্ষা করে প্রধান শহর তেল আবিবে এ বিক্ষোভ দেখা গেছে। করোনাভাইরাসের সময় অর্থনীতি নিয়ে নাখোশ বিক্ষোভকারীরা মাস্ক পরে আন্দোলন করেন কিন্তু সেখানে কোনো সামাজিক দূরত্ব ছিল না। জানা গেছে, সরকার থেকে যে প্রণোদনা দেয়া হচ্ছে সেটা হাতে পেতে দেরি হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিল্পীরা ছিলেন। বিক্ষোভকারীদের দাবি,...বিস্তারিত

চীনা সেনারা এখনো সরে যায়নি, বাড়ছে উত্তেজনা !

লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা কমাতে সামরিক ও কূটনৈতিক কর্মকর্তা পর্যায়ে দফায় দফায় বৈঠক করছে চীন ও ভারত। প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে দুইপক্ষই দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত সেনা সরিয়ে নিয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল। তবে স্যাটেলাইটে তোলা ছবির বরাত দিয়ে ভিন্ন...বিস্তারিত

নেপালে বন্যার ভয়াল থাবা : মৃত্যু ৪০

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। দেশটির কর্মকর্তারা শনিবার এই তথ্য জানান। জেলা প্রশাসক জ্ঞান নাথ ধকল বলেন, মিয়াগদি জেলায় ২০ জনের প্রাণহানি ঘটেছে এবং অন্তত ১৩ জন নিখোঁজ। এছাড়া বেশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, মিয়াগদি জেলায় নিখোঁজদের উদ্ধারে...বিস্তারিত

এই প্রথম মুখে মাস্ক দিলেন ডোনাল্ড ট্রাম্প

মহামারির গেল সাত মাসে একবারও মাস্ক পরিধান করতে দেখা যায়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি অবশ্য মাস্ক পরার পক্ষেই ছিলেন না। এটাকে ব্যক্তিগত পছন্দ বলেছিলেন। বিষয়টি নিয়ে সমালোচকরা তার কম সমালোচনা করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় জানুয়ারি মাসে। মাসের হিসেবে ৭ মাসেরও অধিক সময় ধরে করোনা ভাইরাস তাণ্ডব চালাচ্ছে সেখানে। অবশেষে শনিবার...বিস্তারিত

করোনা নিয়ে মুম্বাই বস্তির উদাহরণ টানলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম এই প্রসঙ্গে ভারতের মুম্বাইয়ের ধারাভি বস্তির উদাহরণ টেনেছেন। তিনি বলেন, গত ছয় সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। তবু পৃথিবী জুড়ে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে করোনা বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার পরেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। টেডরস আরও বলেন, ইতালি, স্পেন এবং দক্ষিণ কোরিয়ার কথা...বিস্তারিত

ভারত-চীন প্রসঙ্গে মুখ খুললেন দালাই লামা

লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সংঘর্ষের বেশকিছু সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু দুই দেশের সীমান্ত উত্তেজনা না যেতেই এবার এই প্রসঙ্গে মুখ খুললেন তিব্বতের আধ্যাত্মিক গুরু দালাই লামা। ভারত এবং চীনের সম্পর্ক ঠিক কেমন বোঝানোর চেষ্টা করলেন তিনি। দালাই লামার বক্তব্য, ভারত এবং চীন দুই দেশই প্রচণ্ড শক্তিশালী। একে অপরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। ঠিক এই কারণেই এই...বিস্তারিত

চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিকল্প দেখছেনা যুক্তরাষ্ট্র !

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, বিশ্বজুড়ে চীনের আগ্রাসী তৎপরতার প্রতিফলন ঘটছে ভারত-চীন সীমান্তে। তার ঘনিষ্ঠজনদেরও একই মত। চীনের আগ্রাসী কর্মকাণ্ড ঠেকানোর জন্য দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছেন, তা এখনই পরিষ্কার না হলেও বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, শিগগিরই...বিস্তারিত

মর্গের পাশেই রাত কাটছে বাংলাদেশিদের !

করোনা ভাইরাসের তাণ্ডব চলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকেও। দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ৪৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় ৩ হাজার মানুষ। এদিকে, করোনা পরিস্থিতির মধ্যে ইরাকে চরম দুর্দশায় দিন কাটছে বাংলাদেশি শ্রমিকদের। এমনকি সেখানে মর্গের পাশে ঘুমাতে হচ্ছে তাদের। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) প্রকাশিত ভিডিওতে এমনই তথ্য...বিস্তারিত

সিঙ্গাপুরে নির্বাচনে পিপলস অ্যাকশন পার্টির জয়

বৈশ্বিক মহামারি পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হওয়া সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি(পিএপি)। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৯৩টি সংসদীয় আসনের মধ্যে ৮৩টিতে জয় লাভ করেছে পিএপি। এবার মোট ভোটের ৬১.২ শতাংশ পেয়েছে পিএপি। তবে ২০১৫ সালের নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেছিল ১৯৬৫ সাল থেকে...বিস্তারিত

এবার যুক্তরাষ্ট্রে পুনরায় লাকডাউনের পরিকল্পনা

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয় ৫৯ হাজার ৮৮৬ জন। শুক্রবার তা ৬৫ হাজার ছাড়িয়ে যায়। জর্জিয়া, ইউটাহ, মন্টানা, নর্থ ক্যারোলিনা, আইওয়া এবং ওহাইয়ো স্টেটে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় টেক্সাস, ফ্লোরিডা, আরিজোনা, জর্জিয়ার কিছু এলাকায় পুনরায় লকডাউনের কথা ভাবছেন সিটি ও স্টেট প্রশাসন। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও একই পরামর্শ দিয়েছেন...বিস্তারিত

সীমান্তে পাকিস্তানের মর্টার শেলে ভারতীয় সেনা নিহত

আবারও সীমান্তে পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে প্রাণ গেল এক ভারতীয় সেনা সদস্যের। ভারতের প্রতিরক্ষা সূত্রের খবর, রাজৌরির নৌশেরা সেক্টরের LoC-তে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে গুরুতর ঘায়েল হন ভারতীয় সেনার হাবিলদার এস গুরুং। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সেনা মুখপাত্রের দাবি, রাতে বিনা প্ররোচনায় গুলি ছোড়ে পাকিস্তান। গোলাবর্ষণও করা হয়। ভারতীয়...বিস্তারিত

ব্রাজিলে ৭০ হাজার ছাড়িয়েছে মৃত্যু সংখ্যা

আক্রান্ত ও মৃতের হিসাবে দ্বিতীয় শীর্ষ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২০০ জন মারা গেছেন। তাতে লাতিন আমেরিকার দেশটিতে মোট মৃত্যু ৭০ হাজার পেরিয়ে গেছে। সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, ব্রাজিলে মহামারি শুরুর পর শনিবার পর্যন্ত ৭০ হাজার ৪০০ জন মারা গেছেন কোভিড-১৯ রোগে। একই সময়ে আরও ৪৫ হাজার নতুন করে রোগী শনাক্ত হয়েছে, তাতে...বিস্তারিত